রাঙামাটিতে ছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা, শিক্ষকের মৃত্যুদণ্ড

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাঙামাটিতে ছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার দায়ে শিক্ষক অংবাচিং মারমাকে (৪৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক) এ ই এম ইসমাইল হোসেন এ রায় দেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অংবাচিং মারমা তার মামার বাড়িতে শিক্ষার্থীদের পড়াতেন। গত ২০১৯ সালের ০২ ফেব্রুয়ারি তৃতীয় শ্রেণির এক ছাত্রী তার বাবার সঙ্গে অংবাচিং মারমার কাছে পড়তে আসে। ওই দিন অন্যান্য শিক্ষার্থীকে ছুটি দিয়ে অংবাচিং ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি শিশুটির গলায় রশি পেঁচিয়ে হত্যা করে মরদেহ বস্তায় ভরে গুম করার সময় স্থানীয়রা লোকজনের হাতে ধারা পড়েন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে। পরদিন ০৩ ফেব্রয়ারি ভিকটিমের বাবা বাদী হয়ে চন্দ্রঘোনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যা মামলা দায়ের করেন।

শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় বৃহস্পতিবার এ রায় দিলেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. সাইফুল ইসলাম অভি রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে এ রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে জানান আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৩ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৪ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৫ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৬ ঘণ্টা আগে