প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘূর্ণিঝড় রিমালে ঘরচাপা পড়ে পুষ্প (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) বিকেলে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চাঙ্গিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা ওই শিশুর নানী হোসনোয়ারা বেগমও আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত পুষ্প উপজেলার চন্ডিপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।
স্থানীয় লোকজন জানিয়েছেন, ঘটনার সময় ঝড়ে হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ লুতা বেপারীর টিনসেট ঘর ভেঙে পড়ে। এতে লুতা বেপারীর স্ত্রী হোসনেয়ারা বেগম, নাতি পুষ্প চাপা পড়েন। পরে আশপাশের লোকজন পুষ্পকে মৃত অবস্থায় এবং হোসেনোয়ারাকে আহত অবস্থায় উদ্ধার করেন।
চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন বলেন, ঘটনাটি মর্মান্তিক। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। নিহত স্কুলছাত্রী তার নানার বাড়িতে থাকতো।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম বলেন, ঘরচাপা পড়ে শিশু নিহতের ঘটনাটি জেনেছি। আহতের চিকিৎসা চলছে। পরিবারটিকে আর্থিক সহযোগিতা করা হবে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৩ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৫ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৬ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৭ ঘণ্টা আগে