প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৪ জুলাই) চট্টগ্রামের দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দলের সভানেত্রী শেখ হাসিনার সম্মেলনের তারিখ সদয় অনুমোদন করেছেন।
জানা গেছে, চট্টগ্রাম মহানগরের অন্তর্গত ১৩২টি ইউনিটের মধ্যে ১০৫ ইউনিটের সম্মেলন সম্পন্ন হয়েছে। ৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ড এবং ১৫টি থানার মধ্যে ১টি থানার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ জুলাইয়ের মধ্যে অবশিষ্ট ইউনিট সম্মেলন, ৩১ জুলাইয়ের মধ্যে ওয়ার্ড সম্মেলন এবং ১০ সেপ্টেম্বরের মধ্যে থানা সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় টিমওয়ার্কের মাধ্যমে সবাই মিলে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। সভাটি পরিচালনা করেন মহানগরের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১২ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৪ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৪ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৫ ঘণ্টা আগে