প্রতিবেদক, রাজনীতি ডটকম

বান্দরবানের রুমা ও থানচি উপজেলার পর এবার আলীকদমের ২৬ মাইলের ডিম পাহাড় এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। শুক্রবার (৫ এপ্রিল) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তবিদুর রহমান
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলার ২৬ মাইলের ডিম পাহাড় এলাকায় চেকপোস্টে তল্লাশি করার জন্য একটি গাড়িকে থামার সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু গাড়িটি না থেমে চেকপোস্টের দিকে ছুটে আসছিল, তখন দায়িত্বরত পুলিশ ও সেনা সদস্যরা গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় গাড়ি থেকেও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি হয়।
ওসি আরও জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় হতাহতের কোনো তথ্য আমাদের কাছে নেই।
এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে থানচি উপজেলায় পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)। রাত ১০টার দিকে গোলাগুলি থামলেও সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে রুমায় অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। তাকে র্যাবের বান্দরবান কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছে র্যাব।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৫ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৭ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৯ ঘণ্টা আগে