প্রতিবেদক, রাজনীতি ডটকম

বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানের পর কেএনএফের এক সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার উপজেলার দুর্গম জোরভারাং পাড়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত কেএনএফ সদস্যের নাম ভান লাল থিয়ান বম (৩০), তিনি রুমার উপজেলার জোরভারাং পাড়াযর বাসিন্দা।
স্থানীয়রা জানান, গত ১০ জুন রাতে ওই এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে কেএনএফের সশস্ত্র সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। এতে গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হয়ে থাকতে পারেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বান্দরবান পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘রুমা উপজেলা থেকে একটি লাশ যৌথ বাহিনীর সদস্যরা পুলিশের কাছে হস্তান্তর করেছে।’
রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির পর কেএনএফের সন্ত্রাসী তৎপরতা দমনে যৌথবাহিনীর অভিযান শুরু করে। এ পর্যন্ত ২১টি মামলায় বান্দরবানের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌথ বাহিনী ৯৬ জনকে গ্রেপ্তার করেছে।
যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ১২ জন। নিহতরা সবাই বম সম্প্রদায়ের পুরুষ সদস্য। এ সময় কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত বিপুল পরিমাণে অস্ত্র-গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৩ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৪ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৫ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৬ ঘণ্টা আগে