প্রতিবেদক, রাজনীতি ডটকম

কক্সবাজারে টেকনাফের নাফ নদী সংলগ্ন সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন ৩৭ জন রোহিঙ্গা। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা প্রবেশ করতে পারেনি। শনিবার রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নাফ নদী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি বলেন, শনিবার রাতে টেকনাফে নাফ নদী পয়েন্টে বিজিবির সদস্যদের নিয়মিত নদরদারি অব্যাহত ছিল। একপর্যায়ে বিজিবি দেখতে পায়, নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে কয়েকটি নৌকায় রোহিঙ্গা সদস্যরা অনুপ্রবেশ করছেন।
নৌকাগুলো নাফ নদীর তীরে পৌঁছালে বিজিবির সদস্যরা রোহিঙ্গাদের অনুপ্রবেশে বাধা দেয়। পরে নৌকাগুলো শূন্যরেখা পেরিয়ে মিয়ানমার দিকে পালিয়ে যায়। নৌকায় থাকা রোহিঙ্গাদের মধ্যে ১৯ শিশু, ১১ জন নারী ও ৮ জন পুরুষ ছিলেন বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
তিনি বলেন, অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
৯ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১০ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১১ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১২ ঘণ্টা আগে