বান্দরবানে ভাল্লুক শাবক উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি
উদ্ধার হওয়া ভাল্লুক শাবক। ছবি : রাজনীতি ডট কম

বান্দরবানের আলীকদম উপজেলায় দুইটি ভাল্লুক শাবক উদ্ধার করেছে পুলিশ। এসময় বন্য প্রাণী পাচারের অপরাধে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টায় প্রেস কনফারেন্সে বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার মো. আলাউদ্দিন (২৪) ১ নম্বর আলীকদম ইউপির ৩ নম্বর ওয়ার্ড উত্তর পালং পাড়ার শামশুল আলমের ছেলে।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদমের ২ নম্বর চৈক্ষ্যং ইউপির ২ নম্বর ওয়ার্ডের শিবাতলী পাড়া এলাকার আলীকদম -চকরিয়া সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় আলীকদম-চকরিয়াগামী মো. আলাউদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে মোটরসাইকেলের বস্তা থেকে দুইটি ভাল্লুকের বাচ্চা উদ্ধার করে। এসময় বন্যপ্রাণী পাচারের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, ভাল্লুক শাবকগুলো কক্সবাজারের চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কে উন্মুক্ত করার বিষয়ে বন বিভাগের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার তাদের রেড লিস্টে এশিয়ান কালো ভাল্লুককে ‘ভালনারেবল’ হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশের সিলেট এবং পার্বত্য চট্টগ্রামের বনে এরা এখনও টিকে আছে। তবে অব্যাহতভাবে বন ধ্বংস হওয়ায় এশিয়ান কালো ভাল্লুক বাসস্থান ও খাদ্য সঙ্কটে পড়ে প্রায় বিপন্নের পথে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বান্দরবানের লামা ও আলীকদম উপজেলা থেকে ভাল্লুক, ময়না পাখি, মায়া হরিণ, লজ্জাবতী বানর (বেঙ্গল স্লো লরিস) সহ বিভিন্ন বিপন্ন বন্য প্রাণী পাচার করে আসছে একটি চক্র।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৫ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৭ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৮ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৯ ঘণ্টা আগে