প্রতিবেদক, রাজনীতি ডটকম

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাহাড়ঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র থেকে আবু মিয়া (৫৭) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রামগড় থানার ওসি মো. মনির হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা এলাকা থেকে আবু মিয়া নামে ওই শ্রমিকের লাশ উদ্ধার করেন তারা।
নিহত আবু মিয়া রামগড় উপজেলার ১ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নুরপুর এলাকার আমির হোসেনের ছেলে।
আবু মিয়া দীর্ঘদিন যাবত কৃষি গবেষণায় নিয়মিত শ্রমিক হিসেবে কর্মরত ছিলো, বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিউটিতে থাকার কথা ছিলো। কিন্তু সে দুপুরের পর ডিউটিরত অবস্থায় নিখোঁজ হন, তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে বাগান কর্তৃপক্ষ খোঁজাখুঁজি শুরু করলে আজ সকালে টাওয়ার টিলার জঙ্গলে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় বাগান কর্তৃপক্ষ ও স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে এসআই মহসিন মোস্তফাসহ তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে রামগড় থানার (ওসি) তদন্ত মনিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। তদন্ত চলছে, মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৩ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৪ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৫ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৬ ঘণ্টা আগে