রাত থেকে চট্টগ্রাম-ঢাকা রেলপথে চলবে ট্রেন

চট্টগ্রাম ব্যুরো

রাত থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল শুরু হচ্ছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্ধারকারী ট্রেন নিয়ে সোমবার রেললাইন পরিদর্শনের পর ট্রেন চালানোর সিদ্ধান্ত নেন।

এর আগে বন্যার কারণে চট্টগ্রাম-ঢাকা পথে ট্রেন চলাচল বন্ধ ছিল চার দিন।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ট্রেন চলাচলের এ সিদ্ধান্তের কথা জানান রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেল ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, রাত থেকে চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হবে। আপাতত এক লাইনে ট্রেন চলবে। আরেকটি লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি সংস্কার করতে এক সাপ্তাহ সময় লাগবে। মঙ্গলবার থেকে স্বাভাবিক ভাবে সূচি অনুযায়ী ট্রেন চলবে।

সাইফুল ইসলাম বলেন, বন্যার পানিতে ফেনীর ফাজিলপুর এলাকায় রেলপথ ডুবে যাওয়ায় ওই দিন দুপুর থেকে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল।

জানা গেছে, রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়বে ঢাকাগামী আন্তনগর ট্রেন তূর্ণা নিশিতা এক্সপ্রেস। রাত পৌনে ১২টায় চট্টগ্রাম ছেড়ে যাবে ঢাকাগামী চট্টগ্রাম মেইল।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (চট্টগ্রাম) আনিসুর রহমান বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথে দুটি লেন আছে। স্রোতে একটি লেন (চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেন) বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যটি (ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন লেন) তুলনামূলক কম। এটি সংস্কার করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। মঙ্গলবার থেকে সব কটি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

বন্যার পানিতে ফেনীর ফাজিলপুর এলাকায় রেলপথ ডুবে যাওয়ায় ২২ আগস্ট থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১১ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৩ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৩ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৪ ঘণ্টা আগে