চট্টগ্রামে মোস্তাফিজের প্রার্থীতা বাতিল, হামলার শিকার

প্রতিনিধি, চট্টগ্রাম
নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী

বারবার আলোচনা-সমালোচনার মুখে পড়া নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী ধরা খেলেন। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে নির্বাচন শেষ হওয়ার ১৫ মিনিট আগে তার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণে প্রার্থিদের এটাই সর্বোচ্চ শাস্তি।

নিয়ম অনুযায়ী, কমিশন কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করলে ওই আসনের অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার চট্টগ্রামের বাঁশখালী থানায় ওসির কার্যালয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদকে থানার কক্ষে ধমকান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। ধমকানোর একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

রোববার বিকেল ৩টার দিকে চট্টগ্রামের বাঁশখালীতে সরল ইউনিয়নের উত্তর সরল প্রাথমিক বিদ্যালয়ে তাকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা।

এ সময় এমপি মোস্তাফিজের ওপর হামলা চালানো হয় এবং তার একটি গাড়ি ভাঙচুর করা হয়।

অবরুদ্ধের প্রায় দুই ঘণ্টা পর বিকেল পৌনে ৫টার দিকে পুলিশের সহযোগিতায় তার সমর্থকরা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের প্রার্থী মুজিবুর রহমানের সমর্থকরা তার ওপর হামলা চালিয়ে অবরুদ্ধ করেছেন।

ঈগল প্রতীকের সমর্থকদের অভিযোগ, শান্তিপূর্ণ নির্বাচন চলছিল। এমপি দলবল নিয়ে এসে কেন্দ্র দখলের চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেয়। তিনি লোকজনকে ধমকালে উত্তেজিত লোকজন তার গাড়ি ভাঙচুর করে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৬ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৮ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৯ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

২০ ঘণ্টা আগে