কেএনএফের আরও দুই সদস্য রিমান্ডে

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতি ও হামলার ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য সন্দেহে গ্রেপ্তার আরও দুজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৮ এপ্রিল) বেলা ২টায় বান্দরবান চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. নুরুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন, বান্দরবান সদরের সুয়ালক ইউপির ফারুকপাড়া এলাকার লালটুয়ান বমের ছেলে টাইসন বম (২৩) ও সনকিম বমের ছেলে ভান খলিয়ান বম (৩৩)।

আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, থানচিতে ব্যাংক ডাকাতি ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুজনকে পুলিশের পাঁচদিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালতে হাজির করা হয়। বিচারক উভয়পক্ষের শুনানি শেষে আসামিদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য সন্দেহে গ্রেপ্তার ৭৮ জনকে কারাগারে এবং তাদের মধ্যে ৬২ জনকে দুদিন করে রিমান্ড মঞ্জুর ও তিন নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৪ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৬ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৬ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৭ ঘণ্টা আগে