স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাইয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে মো. সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ সরওয়ার আলম এ রায় দেন।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলামের বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দুর্গাপুর ইউনিয়নের জনার্দ্দনপুর গ্রামে। নিহত নাজমা আক্তার উপজেলার হাজি ফকিরহাট এলাকার নজির আহমদের মেয়ে।

জানা গেছে, ২০০৯ সালে নাজমা ও সাইফুলের বিয়ে হয়। স্বামী সাইফুল ইসলামের সঙ্গে নাজমার পারিবারিক কলহ চলছিল।

২০১৩ সালের ১৮ জুন রাতের কোনো এক সময় ছুরিকাঘাতে নাজমাকে হত্যা করে সাইফুল। পর দিন সকালে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তার বুকের ডান পাশে ছুরিকাঘাতে জখমের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

পিপি শেখ ইফতেখার সাইমুল বলেন, মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি মো. সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

তিনি আরো বলেন, একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৩ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৪ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৫ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৬ ঘণ্টা আগে