প্রতিবেদক, রাজনীতি ডটকম

বান্দরবানে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। রোববার (৩ মার্চ) বান্দরবান সদরের বনরুপা পাড়া এলাকার ইসলামি শিক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
আটক হাফেজ আব্দুল্লাহ আনোয়ার (২১) কক্সবাজার রামু উপজেলার টেক পাড়া এলাকার আবদুল মোতালেবের ছেলে।
স্থানীয়রা জানায়, গতকাল শনিবার রাত ১১টার দিকে আব্দুল্লাহ আনোয়ার শিশুটিক হোস্টেল থেকে তার রুমে নিয়ে গিয়ে বলাৎকার করে মাদ্রাসায় আটকে রাখেন। সকালে শিশুটির বাবা দিদারুল ইসলাম তাকে দেখতে এলে সবকিছু জানতে পারেন। পরে তিনি এ বিষয়ে থানায় অভিযোগ করলে পুলিশ ওই ইসলামি শিক্ষা কেন্দ্র থেকে শিক্ষক আব্দুল্লাহ আনোয়ারকে আটক করে।
দিদারুল ইসলাম জানান, ছেলেকে দেড় বছর আগে হেফজ পড়তে বনরুপা এলাকায় ইসলামি পড়ালেখা করতে দেওয়া হয়। এরই মধ্যে কয়েকবার তার ছেলেকে শিক্ষক বলাৎকার করেছিলেন কিন্তু ধর্মীয় কারণে কাউকে কিছুই বলিনি।
আরো জানা যায়, জেলা শহরের এই মাদ্রাসায় শেকল দিয়ে বেঁধে শিশুদের শিক্ষা দেওয়া হয়। কয়েকমাস আগে এই নির্যাতন সহ্য করতে না পেরে এক শিক্ষার্থী হাতে-পায়ে শিকল বাঁধা অবস্থায় পালিয়ে মেম্বার পাড়া এলাকায় চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আবদুল জলিল জানান, বলাৎকারের শিকার শিশুটির বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৬ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৮ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
২০ ঘণ্টা আগে