মহাখালী-তেজগাঁও সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ জুন ২০২৬, ১৪: ২৬
মঙ্গলবার সোয়া ১০টার দিকে পোশাক শ্রমিকরা লাভ রোড সংলগ্ন মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ছবি: সংগৃহীত
মঙ্গলবার সোয়া ১০টার দিকে পোশাক শ্রমিকরা লাভ রোড সংলগ্ন মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ছবি: সংগৃহীত

প্রায় ২ ঘণ্টা অবরোধের পর রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক ছেড়েছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার দুপুরে ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছাড়লে যান চলাচল শুরু হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, শ্রমিকদের বুঝিয়ে দুপুরের দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর সড়কে যান চলাচল শুরু হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।

বকেয়া বেতনের দাবিতে আজ সকাল সোয়া ১০টার দিকে এই পোশাক শ্রমিকরা লাভ রোড সংলগ্ন মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় গার্মেন্টস শ্রমিকরা ৭টি দাবি জানান। তাদের দাবিগুলো হলো—

  • গত মে মাসের বেতন পরিশোধ
  • ২০২৫ সালের ছুটির টাকা পরিশোধ
  • ডিসেম্বর-২০২৫ এর এরিয়ার বিলের টাকা
  • নোটিশ পে-বিল পরিশোধ
  • শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ (চার) মাস তথা ১২০ (একশত বিশ) দিনের বেতন-ভাতা পরিশোধ
  • শ্রম আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ
  • শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোন হ্যারাসমেন্ট (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানুষিক অত্যাচার) করা থেকে বিরত থাকতে হবে।
Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement