গ্রাহক ফোরামের সঙ্গে মারামারি, অবস্থান কর্মসূচিতে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
চাকরি পুনর্বহালের এক দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতরা। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে আজ সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে সকালে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের সঙ্গে তাদের মারামারির ঘটনা ঘটে। পরে তারা কেন্দ্রীয় ব্যাংকের সামনে গিয়ে অবস্থান নেন।

চাকরিচ্যুত কর্মকর্তাদের কর্মসূচিকে ঘিরে বাংলাদেশ ব্যাংকের সামনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশাধিকারও সীমিত করা হয়েছে।

জানা যায়, অন্তর্বর্তী সরকারের মেয়াদে বিভিন্ন কারণে ইসলামী ব্যাংকের কয়েক হাজার কর্মকর্তা চাকরি হারান। তাদের একটি অংশ আজকের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। কর্মসূচি থেকে তারা চাকরি পুনর্বহালের এক দফা দাবি জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর তৎকালীন সরকারঘনিষ্ঠ এস আলম গ্রুপ পরীক্ষা ছাড়াই ব্যাংকটিতে প্রায় ১০ হাজার কর্মী নিয়োগ করে। তাদের অনেকে মূল সনদ ছাড়াই চাকরি পেয়েছিলেন। এসব কর্মকর্তার বেশির ভাগই চট্টগ্রামের পটিয়া এলাকার।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এসব কর্মকর্তার যোগ্যতা পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়। তবে তাদের বেশির ভাগই সেই পরীক্ষায় অংশ নেননি। এর পর প্রায় পাঁচ হাজার কর্মকর্তা চাকরি হারান। এরপর থেকেই চাকরিচ্যুত কর্মকর্তারা বিভিন্ন সময় আন্দোলন করে আসছেন।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের সব কর্মকর্তার শিক্ষাগত সনদ যাচাইয়ের নির্দেশ দেয়। এর পর চাকরিচ্যুত কর্মকর্তারা আবারও আন্দোলনে মাঠে নামেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

বাংলাদেশের সঙ্গে রাধিকাপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

১ দিন আগে

বিয়েতে নাচের জন্য ডেকে ২ নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে সরাইল বিশ্বরোড এলাকায় আসেন ওই দুই নৃত্যশিল্পী। সেখান থেকে রাকিব ও তার সহযোগীরা তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাজপুরের একটি সেতুর নিচে নিয়ে যান। এরপর বিয়ের অনুষ্ঠানে দ্রুত পৌঁছে দেওয়ার কথা বলে তাদের ইঞ্জিনচালিত নৌকায় ওঠানো হয়।

২ দিন আগে

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে পুরান ঢাকার লালবাগে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ, শাহবাগে তিন অজ্ঞাত পুরুষের মরদেহ এবং আদাবরে এক নারীর মরদেহের খণ্ডিত অংশ রয়েছে।

২ দিন আগে

ফরিদপুরে ধানখেতের পাশে ৩টি বস্তায় ৬ টুকরো মরদেহ উদ্ধার

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় সড়কের পাশ থেকে বস্তাগুলো উদ্ধার করা হয় বলে জানান মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান।

২ দিন আগে
Advertisement