প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে দুজনই পুরুষ, আনুমানিক বয়স ৩৫-৪০ বছর।
সোমবার (১১ আগস্ট) দুপুর দেড়টার পর মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি গাড়ি থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহগুলোর নামপরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এ বিষয়ে রমনা থানার ইন্সপেক্টর (অপারেশন) আতিকুল আলম খন্দকার বলেন, আমি বাইরে আছি। শুনেছি যে দুটি মরদেহ পাওয়া গেছে। তবে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না। রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে আছেন। কিন্তু তাকে বারবার ফোন দেওয়া হলেও পাওয়া যায়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার ভোর সাড়ে ৫টায় গাড়িটি হাসপাতালের পার্কিংয়ে প্রবেশ করে। গেটে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা জিজ্ঞেস করলে বলা হয়, গাড়িতে রোগী আছে। তবে, দুদিনেও গাড়িটি বের না হওয়ায় হাসপাতালের নিরাপত্তাকর্মীরা আজ গাড়িটির সামনে এসে ভেতরে মরদেহ দেখতে পান। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, নিহতদের একজনের নাম জাকির। তিনি হচ্ছেন প্রাইভেটকারটির ড্রাইভার। জাকির ড্রাইভারের সিটে মৃত অবস্থায় ছিল। আর পাশে মিজান নামে আরেকজন মৃত অবস্থায় ছিল। মিজান জাকিরের পরিচিত এবং তাদের বাসা একই এলাকায়। তারা এখানে একজন রোগীকে নিতে এসেছিল। গতকাল ভোরের দিকে তারা এখানে আসে।
দুজনের মৃত্যুর কারণ সম্পর্কে রমনার ডিসি বলেন, আমরা প্রাথমিকভাবে কিছু ধারণা করছি। তবে, এক্সপার্ট অপিনিয়ন ছাড়া এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের আশঙ্কা খুবই কম বলে মনে হচ্ছে। তারপরও আমরা এটাকে উড়িয়ে দিচ্ছি না। সব বিষয় সামনে রেখে তদন্ত করে যাচ্ছি। এ ঘটনায় নিহতদের পরিচয় এবং গাড়ির মালিকের পরিচয় সব বিষয় ইতোমধ্যে আমাদের হাতে চলে এসেছে। সবকিছু তদন্ত এবং বিশ্লেষণ করে দেখছি।
তিনি আরও বলেন, হাসপাতালটিতে নিহতদের স্বজন ভর্তি আছেন। বেজমেন্টে সাফোকেশন থাকে, প্রচণ্ড গরম। গরমের কারণে মরদেহ পচে গেছে। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে থানায় খবর আসে। গাড়িটি গতকাল রোববার ভোরে সাড়ে ৫টার দিকে সেখানে পৌঁছে। গাড়িটির মডেল টয়োটা ফিল্ডার এক্স। মালিক জোবায়ের আহমেদ সৌরভ।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
২ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে