নারিন্দায় এসি বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৩ জন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এসি বিস্ফোরণ। প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকার নারিন্দায় একটি বাড়ির দ্বিতীয় তলায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর এসি থেকে ছড়ানো আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের তিনজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ তিনজন হলেন— মুক্তার ব্যাপারী এবং তার স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সেলিম ব্যাপারী।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নারিন্দা থেকে তিনজন দগ্ধ রোগী এসেছেন। তাদের মধ্যে সেলিম নামে একজনের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি দুজনের মধ্যে সেলিনার শরীরের ৩০ শতাংশ ও মুক্তারের শরীরের ২২ শতাংশ দগ্ধ। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ জানায়, নারিন্দার ওয়ারী কাঁচাবাজারের পাশে একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তারা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। সেখান থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

৫ ঘণ্টা আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

৫ ঘণ্টা আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

৭ ঘণ্টা আগে

সিলেটে একটি বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল ও আলামত সংগ্রহের কাজ শুরু করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

৭ ঘণ্টা আগে