খাল খননের মাধ্যমে হতদরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টি হবে: ত্রাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি

খাল খনন কর্মসূচির মাধ্যমে এলাকার দরিদ্র ও হতদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বুধবার দুপুরে লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এই খালের পানি ব্যবহার করে কৃষকরা সহজেই কৃষিকাজ পরিচালনা করতে পারবেন। খালটি পুনঃখননের মাধ্যমে পানি সংরক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে সারা বছর পানি ধরে রাখা যায়। এর ফলে এলাকায় মাছ চাষের সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় খালের দুই পাশে গাছ লাগানোর ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলা হবে। ৪০ দিন ও ১০০ দিনের কর্মসূচির আওতায় প্রয়োজন অনুযায়ী শ্রমিকদের তালিকা প্রণয়ন করা হবে।

তিনি আরও বলেন, ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে চলতি বছর ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খনন করা হবে এবং আগামী ৫ বছরে মোট ৭ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। খাল খননের পর সেখানে বনায়ন করা হবে, যার সুফল ভোগ করবেন স্থানীয় হতদরিদ্ররা। তারা মাছ চাষ ও বনায়নের লাভের অংশীদার হবেন। খালের পানিতে কৃষিকাজ ও মাছ চাষ হবে এবং পাড়ে বনায়নের মাধ্যমে এলাকাকে দৃষ্টিনন্দন করা হবে।

ত্রাণমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ছিল— বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। সেই ইশতেহার বাস্তবায়নে সরকার ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন, যার মাধ্যমে সারাদেশে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে।

দুলু আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেই এ খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং তিনি সারাদেশে ঘুরে খাল খননের কাজ পরিচালনা করেন। এটি মূলত তারই উদ্যোগে শুরু হওয়া একটি প্রকল্প।

এ সময় লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১১ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

১ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

২ দিন আগে