মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামকে গ্রপ্তার করা হয়। শুক্রবার দিবাগত রাতে রাজশাহী শহর থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিনের দুলাভাই। আজ শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, মোহনপুর থানায় হামলাসহ বিভিন্ন অপরাধে হওয়া চারটি মামলার এজাহারভুক্ত আসামি আবদুস সালাম। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার রাত ৯টার দিকে মোহনপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে রাজশাহী মহানগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে চারটি মামলাতেই গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৫ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৭ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৭ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৮ ঘণ্টা আগে