স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে ব্লকেড রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

সিরাজগঞ্জ প্রতিনিধি
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রোববার সকাল ১০টার পরপরই উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্বরে সড়ক অবরোধ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: ফোকাস বাংলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের হাটিকুমরুল গোল চত্বরে ব্লকেড বা অবরোধ কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের এ আন্দোলনে সংহতি জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

শিক্ষার্থীদের অবরোধের এর ফলে ব্যস্ততম ওই সড়ক ঘিরে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ মহাসড়কটি ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগের সবচেয়ে বহুল ব্যবহৃত পথ। অবরোধের কারণে উত্তরের ১৬টি জেলার সঙ্গেই যোগাযোগ ব্যাহত হচ্ছে।

রোববার (১০ আগস্ট) সকাল ১০টার পরপর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা ধরে তারা সেখানে অবস্থান করছেন।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়ালেখার প্রকৃত পরিবেশ তৈরি হচ্ছে না। আরও নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে তাদের। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

Hatikumrul Blockade By Students Of Rabindra University 10-08-2025 (2)

শিক্ষার্থীদের অবরোধে হাটিকুমরুল গোলচত্বর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ছবি: ফোকাস বাংলা

আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা এর আগে স্থায়ী ক্যাম্পাসের দাবি পূরণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন। সেই আলটিমেটাম শেষে তারা মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন। এর আগে গত বৃহস্পতিবারেও তারা সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন করেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করেন গত ২৬ জুলাই। সে দিন বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন তারা। এরপর টানা কয়েকদিন সেখানেই সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যান। সেখান থেকে এবার তারা ব্লকেড কর্মসূচি নিয়ে এসেছেন হাটিকুমরুল গোলচত্বরে।

শিক্ষক-শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় ২০১৬ সালের ২৬ জুলাই। প্রায় ৯ বছর আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে রেখে যাওয়া ২২৫ একর জায়গা বরাদ্দ করা হয় বিশ্ববিদ্যালয়টির জন্য। তবে এই ৯ বছর ধরে ভাড়া ভবনে চলছে এর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

বর্তমানে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সংগীত ও ব্যবস্থাপনা— এই পাঁচটি বিভাগ রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে। এসব বিভাগে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ২০০।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে