জুলাই হত্যার বিচার ও অবাধ নির্বাচন চাই: জহির উদ্দিন স্বপন

বরিশাল প্রতিনিধি
মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির আয়োজনে ‘ফ্যাসিবাদমুক্তির বছর পূর্তি’ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: রাজনীতি ডটকম

জুলাই-আগস্ট আন্দোলন দমনে চালানো হত্যাযজ্ঞের বিচার ও একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা আন্দোলনকারী ও সাধারণ মানুষকে হত্যা করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। যারা খুনিদের রক্ষা করতে চাইবে, তারাও রেহাই পাবে না। বিচার বিভাগ যদি রশি চায়, আমরা তা সরবরাহ করব। কারণ এখন স্লোগান উঠেছে— ‘রশি লাগলে রশি নে, জুলাই হত্যাকারীদের ফাঁসি দে।’”

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় বরিশালের গৌরনদী উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি আয়োজিত ‘ফ্যাসিবাদমুক্তির বছর পূর্তি’ উপলক্ষে জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমরা জাতিকে একটি গণতান্ত্রিক বাংলাদেশের পথ দেখাতে পারছি। এখন একটাই কাজ—পলাতক শেখ হাসিনা ও সমস্ত খুনিদের বিচার এবং একটি অবাধ নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করা।’

Barisal Jahir Uddin Shwapan Program Photo 05-08-2025 (2)

‘ফ্যাসিবাদমুক্তির বছর পূর্তি’ জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। র‍্যালিতেও নেতৃত্ব দেন তিনি। ছবি: রাজনীতি ডটকম

নিজ দলের ভেতরের শুদ্ধি অভিযান প্রসঙ্গে স্বপন বলেন, ‘আমরা বড় বড় কথা বলি। কিন্তু যদি দেখা যায়, আমাদের দলের মধ্যেই মাদক ব্যবসায়ী, গডফাদার বা নতুন হারিছরা আছে, আপনারা কি তা মানবেন?’ এ প্রশ্নে হাজারও জনতা একসঙ্গে ‘না’ বলে সাড়া দেন।

এ সময় স্বপন বলেন, ‘গডফাদাররা যদি ১০-১২ জন বা তারও বেশি সদস্যের বাহিনী নিয়ে আক্রমণ করে, তাহলে কী করবেন? যেমন ৫ আগস্ট শেখ হাসিনাকে মোকাবিলা করেছি, ঠিক তেমনি বিএনপি বা আওয়ামী লীগ— যেই হোক না কেন, গৌরনদী ও আগৈলঝাড়ায় গডফাদারদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।’

জনসমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, যুক্তরাষ্ট্রের বোস্টনের নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইয়েদুল আলম খান সেন্টুসহ অন্যরা।

এ ছাড়া ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদের স্বজনরাও সমাবেশে বক্তব্য রাখেন।

গৌরনদী ও আগৈলঝাড়ার উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ ও র‍্যালিতে অংশ নেন। মাঠ জুড়ে ছিল হাজারও জনতার স্লোগান, পোস্টার ও ব্যানারে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১৩ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

১ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

২ দিন আগে