পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে ডাকাতির অভিযোগে আটক দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। এতে একজন নিহত এবং অন্যজন আহত হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে, উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. উজ্জল মোল্লা (৩২)। সে বাউফলের কনকদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফারুক মোল্লার ছেলে।
আহতের নাম মো. রাজিব হোসেন (৩০)। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া গ্রামে। তার বাবার নাম মো. ছত্তার জোমাদ্দার।
স্থানীয়দের ভাষ্যমতে, কাশিপুর এলাকায় গভীর রাতে খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাড়িতে ডাকাতদল হানা দেয়। এ সময় তারা বাড়ির লোকজনকে মারধর করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা নগদ প্রায় ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। ডাকাতিকালে ভুক্তভোগীদের চিৎকারে গ্রামবাসী একত্রিত হয়ে প্রতিরোধের চেষ্টা করে। এ সময় গ্রামবাসীর প্রতিরোধের মুখে ডাকাতদলের অন্য সদস্যরা লুট করা মালামাল নিয়ে পালিয়ে গেলেও গ্রামবাসীরা দুজনকে আটক করে। এরপর বিক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দিলে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্যজন গুরুতর আহত হন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, ডাকাতির অভিযোগে গ্রামবাসীদের গণপিটুনিতে আহত দুজনকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১০ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে