প্রবাসীর স্ত্রী-সন্তানসহ একই পরিবারের ৫ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৬, ১০: ০২
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রবাসীর স্ত্রী ও তার তিন কন্যাসন্তান এবং শ্যালক। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাউতকোনা এলাকার বাসিন্দা মনির হোসেন প্রবাসে থাকেন। বাড়িতে তার স্ত্রী ও সন্তানরাই থাকতেন। শুক্রবার রাত পর্যন্ত সবকিছু স্বাভাবিক থাকলেও শনিবার ভোরে ওই বাড়িতে পাঁচজনের গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। তবে কারা, কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই পরিবারের পাঁচজনকে হত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

রাজনীতি/এসআর

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

অনলাইন জুয়ায় জড়িয়ে ঋণগ্রস্ত, সরকারি কর্মচারীর আত্মহত্যা

অনলাইন জুয়ায় জড়িয়ে দেড় কোটি টাকার ও দেনা-পাওনা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাজস্ব বিভাগের আমিনুল ইসলাম নামে এক কর্মচারী। মৃত্যুর আগে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি এক ব্যাংক কর্মকর্তাকে দায়ী করে গেছেন।

২১ ঘণ্টা আগে

চট্টগ্রামে তরুণকে গুলি করে হত্যা, শিশু গুলিবিদ্ধ

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রাজু রৌফাবাদে শহিদ কলোনিতে বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে কলোনির সামনের রাস্তায় চার-পাঁচজন ট্যাক্সিতে করে হাজির হয়। মূল সড়ক থেকেই তারা গুলি করতে করতে কলোনিতে প্রবেশ করেন। এরপর আবার গুলি করতে করতেই বেরিয়ে যান।

১ দিন আগে

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী: চিকিৎসককে ‘গণধর্ষণ ও হত্যা’র হুমকি, থানায় জিডি

নেত্রকোনায় ১১ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় বক্তব্য দেওয়ার পর থেকে ‘গণধর্ষণ ও প্রাণনাশে’র হুমকি পাচ্ছেন ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা করা চিকিৎসক সায়মা আক্তার। নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি মদন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

২ দিন আগে

ধানের বাজারে ধস, মাঠ জুড়ে পানি— চরম সংকটে কিশোরগঞ্জের কৃষক

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে এবারের বোরো মৌসুমে প্রকৃতির বিরূপ আচরণ ও বাজার ব্যবস্থার অনিশ্চয়তায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। একদিকে টানা বৃষ্টিতে ফসল তলিয়ে যাওয়া, অন্যদিকে ধান শুকানোর জায়গার অভাব ও ধান কেনায় অনীহা— সব মিলিয়ে হাওরের কৃষকদের সামনে তৈরি হয়েছে চরম সংকট।

২ দিন আগে