ঈশ্বরগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, সৎমায়ের মামলায় বাবা গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ২১: ৪৭
প্রতীকী ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবার (৪৫) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন সৎমা। আজ শুক্রবার ভোরে উপজেলার মুক্তিযোদ্ধা মোড়সংলগ্ন হাসপাতাল সড়ক থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে বসতঘরের বারান্দার একটি কক্ষে ঘুমিয়ে ছিল কিশোরী। এ সময় তার বাবা সেখানে গিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার তিন দিন পর কিশোরী বিষয়টি তার সৎমাকে জানায়। এরপর অভিযুক্ত ব্যক্তি বিষয়টি জানতে পেরে কিশোরী ও তার সৎমাকে কাউকে কিছু না বলতে হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

কিশোরীর পরিবারের একটি সূত্র জানায়, মেয়েটির বয়স যখন চার মাস, তখন তার মা মারা যান। পরে তার বাবা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একটি গ্রামের এক নারীকে বিয়ে করেন। ওই নারী সৎমা হলেও ছোটবেলা থেকেই কিশোরীকে নিজের সন্তানের মতো করে লালন-পালন করে বড় করেছেন।

বাবার বিরুদ্ধে মেয়ের এমন অভিযোগ মেনে নিতে না পেরে তার সৎমা গতকাল বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ সেটি মামলা হিসেবে গ্রহণ করে।

পুলিশ আরও জানায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় দায়ের করা একটি দস্যুতা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, কিশোরীর সৎমায়ের দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মৌলভীবাজারে এনসিপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ৫

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের মতবিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

১০ ঘণ্টা আগে

কক্সবাজারে মদের বারে সংঘর্ষ, নিহত ২

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রেনেসাঁ হোটেলের বারে মদ পান করার সময় তুচ্ছ বিষয় নিয়ে রাশেদ ও সালমানসহ কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। দুজনই একপর্যায়ে বাইরে থেকে লোকজন ডেকে নিয়ে যান। বারেই তারা দেশীয় অস্ত্র ও ভাঙা কাঁচের বোতল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভাঙা গ্লাস ও ছুরির আ

১১ ঘণ্টা আগে

স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, বিএনপি নেতাকে অব্যাহতি

নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর বিএনপি নেতা রফিকুল ইসলাম ভূঁইয়া ওরফে বকুল মিয়াকে (৫০) দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি কেন্দুয়া পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

১ দিন আগে

রংপুরে ৪ খুন: নতুন ভাষ্য পুলিশের, আগের বক্তব্যের সঙ্গে ভিন্নতা

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ১২ বছর বয়সী ছেলেকে হত্যার ঘটনায় নতুন তথ্য দিয়েছে পুলিশ। আগের বক্তব্য থেকে সরে এসে পুলিশ জানিয়েছে, গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও মেয়েকে বাসার তৃতীয় তলার খোলা ছাদে হত্যা করা হয়।

১ দিন আগে