কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম এলাকায় নির্মাণাধীন বাধাঘাট সেতু দিয়ে গাড়ি চলাচলে বাধা দেওয়ায় সেতুর ঠিকাদারের ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলাকা থেকে ‘তুলে নেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকের বিরুদ্ধে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে (রেকর্ড) বিষয়টি প্রকাশ্যে আসে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
অডিও ক্লিপে শোনা যায়, আল মাহমুদ মোস্তাক অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় ঠিকাদারের ম্যানেজার রাকিবকে শাসাচ্ছেন। এক পর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘ব্রীজ ভাঙলেও গাড়ি যাইব, গাড়ি ছাড়!’। কাজ চলমান থাকায় সেতু দিয়ে যান চলাচল সম্ভব নয়— এমন কথা জানালে তিনি ম্যানেজারকে ‘তুলে নিয়ে যাওয়ার’ এবং ‘দেখে নেওয়ার’ হুমকি দেন।
কথোপকথনে মোস্তাককে আরও বলতে শোনা যায়, ‘তুই আমার এলাকায় থাকস, আমার এলাকায় খাস... কাজ চলতাছে না কি চলতাছে হেইডা আমি দেখতাম না। গাড়ি ছাড়বি, না হয় তোরে ঘাড় ধইরা নিয়া যামু।’
অন্যদিকে, ঠিকাদারের ম্যানেজার রাকিব জানান, নির্মাণাধীন সেতু দিয়ে যান চলাচল করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং সেতুর কাঠামোগত ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে তার যুক্তি উপেক্ষা করে বারবার গালিগালাজ ও শারীরিক লাঞ্ছনার হুমকি দিতে শোনা যায় ছাত্রদল নেতা মোস্তাককে।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে উন্নয়নমূলক কাজে বাধা ও সেখানে কর্মরত ব্যক্তিকে হুমকির ঘটনায় সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রদল নেতা আল মাহমুদ মোস্তাককে মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
ঠিকাদারের ম্যানেজার রাকিব বলেন, ‘আমরা এখানে সরকারি উন্নয়নমূলক কাজ করতে এসেছি। পরিবার-পরিজন রেখে জীবিকার তাগিদে কাজ করছি। আমাদের এভাবে গালিগালাজ ও হুমকি দেওয়া খুবই কষ্টদায়ক। স্থানীয় নেতারা যদি এভাবে হুমকি দেন, তাহলে নিরাপদে কাজ করা কঠিন হয়ে পড়ে।’ তিনি জানান, বিষয়টি ঠিকাদারকে অবহিত করা হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা।
অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পর তিনি বিষয়টি অবগত হন এবং খোঁজ নিয়ে এর সত্যতা পান। তিনি বলেন, ‘একজন সদস্য সচিবের এমন আচরণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
১ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
২ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
২ দিন আগে