বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে: মির্জা ফখরুল

রংপুর প্রতিনিধি
রোববার রংপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বর্তমান বিরোধী দল জুলাইয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমাদের একটা বিরোধী দল আছে। দুর্ভাগ্যক্রমে তারা আবার সেই আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে। শেখ হাসিনা যে ভাষায় কথা বলত, এরাও ওই ভাষায় কথা বলতেছে। করতে দেবো না, চলতে দেবো না, শেষ করতে দেবো না— এইসব বলতে শুরু করেছে না?

রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রংপুর শিল্পকলা একাডেমিতে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি প্রতিষ্ঠান লাভ শেয়ার বিডির অর্থায়নে সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় ২৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে চা-ঘর হস্তান্তর উপলক্ষ্যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

বিরোধী দলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, টার্ম শেষ করতে দেবো না, পারবে না— সরকারের হয়েছে তো মাত্র চার-পাঁচ মাস। এই চার-পাঁচ মাসেই অনেক পরিবর্তন হয়েছে। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা শুরু হয়েছে। একটা বিপর্যস্ত প্রশাসনকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে। কাজটা এত সহজ না, এত তাড়াতাড়ি হয় না।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমি নির্বাচনে জিতেছি, সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। আমি পার্লামেন্ট চালাব, দেশ চালাব— সেই ম্যান্ডেট তো আমি পেয়েছি। আমাকে চালাতে দেন। ব্যর্থ হলে তখন বলবেন। তার আগেই রাস্তায় নেমে এসব কথাবার্তা শুরু হয়ে গেছে। আমরা গণতান্ত্রিক ভাষায় কথা বলি। গণতন্ত্রকে তার পথে চলতে দিই।

প্রায় ১৫-১৬ বছরের ভয়াবহ একদলীয় শাসন, ফ্যাসিজম ও স্বৈরাচারের পর তারেক রহমানের নেতৃত্বে দেশকে গণতান্ত্রিক চর্চায় ফেরানোর চেষ্টা চলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনি দীর্ঘদিন নির্বাসিত ছিলেন। দেশে ফিরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে এসেছেন। দেশে ফেরার দিন তিনি রাজনীতির কথা বলেননি। তিনি বলেছিলেন, দেশকে বদলে দেওয়ার, মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করার পরিকল্পনা।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করা হচ্ছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া শুরু হয়েছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। খাল খনন করে সেচের পানি দেওয়ার কাজ শুরু হয়েছে। ইমাম, পুরোহিত ও ফাদারদের সম্মানি এবং দুঃস্থ খেলোয়াড়দের ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

রংপুর ও উত্তরাঞ্চল প্রসঙ্গে সমবায়মন্ত্রী বলেন, তারেক রহমান এই উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে চান। এর ফলে কর্মসংস্থান তৈরি হবে। মধ্যপাড়া ও বড়পুকুরিয়া খনি আবার চালু করার ব্যবস্থা করা হয়েছে। সেখানে অনেক কর্মসংস্থান তৈরি হবে।

রংপুরের মানুষের পিছিয়ে থাকার কারণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমাদের এই এলাকার মানুষের উদ্যোগ নেই। ঝুঁকি নিতে পারে না। নতুন কিছু করার উদ্যোগও নেই। উদ্যোগ লাগবে, ভবিষ্যৎ চিন্তা লাগবে, সাহস লাগবে। তাহলে আমরা এগিয়ে যেতে পারব।

লাভ শেয়ার বিডির সভাপতি জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুশফিক ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

বাংলাদেশের সঙ্গে রাধিকাপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

১ দিন আগে

বিয়েতে নাচের জন্য ডেকে ২ নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে সরাইল বিশ্বরোড এলাকায় আসেন ওই দুই নৃত্যশিল্পী। সেখান থেকে রাকিব ও তার সহযোগীরা তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাজপুরের একটি সেতুর নিচে নিয়ে যান। এরপর বিয়ের অনুষ্ঠানে দ্রুত পৌঁছে দেওয়ার কথা বলে তাদের ইঞ্জিনচালিত নৌকায় ওঠানো হয়।

২ দিন আগে

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে পুরান ঢাকার লালবাগে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ, শাহবাগে তিন অজ্ঞাত পুরুষের মরদেহ এবং আদাবরে এক নারীর মরদেহের খণ্ডিত অংশ রয়েছে।

২ দিন আগে

ফরিদপুরে ধানখেতের পাশে ৩টি বস্তায় ৬ টুকরো মরদেহ উদ্ধার

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় সড়কের পাশ থেকে বস্তাগুলো উদ্ধার করা হয় বলে জানান মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান।

২ দিন আগে
Advertisement