প্রতিবেদক, রাজনীতি ডটকম

সোমবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগরের অক্সিজেন মোড় এলাকায় দুই মাসের বেতন বকেয়া রেখে কারখানা বন্ধের ঘোষণায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। সকাল ৮টা থেকে টেকনিক্যাল মোড় দুই কারখানার তিন শতাধিক শ্রমিক সড়কের দুই পাশ অবরোধ করে রেখেছেন। এ কারণে নগরীর ষোলশহর দুই নম্বর গেট থেকে রুবি গেট পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
কারখানা দুটি হলো- আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড ও ফ্রান্ক অ্যাপারেলস লিমিটেড।
আনোয়ারা ড্রেস মেকার্সের সুই অপারেটর রুবি আক্তার বলেন, 'দুই মাস পার হলে এক মাসের বেতন দিতেন। কিন্তু ডিসেম্বর মাস থেকে আমরা কোনো বেতন পাইনি। আবার আমাদের না জানিয়ে কারখানা বন্ধ করে দেয়। জিনিসপত্রের দাম বেশি। সংসার চালাবো কীভাবে? তাই আমরা সকাল ৮টা থেকে বিক্ষোভ করছি। মালিককে এসে বেতন দিয়ে যেতে হবে। অন্যথায় আমরা সড়ক ছেড়ে যাব না।'
বর্তমানে অবরোধস্থলে পুলিশ মোয়াতেন রয়েছে। তীব্র যানজটে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামে যাতায়াতকারী এবং শহরমুখী লোকজনকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের সুপার মোহাম্মদ সোলাইমান বলেন, 'আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা এখনও আসেননি। বিষয়টি সমাধানের চেষ্টা করছি।'

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে