কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে তরুণকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু হানিফ (২৮) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। পরিবার বলেছে, হানিফকে মারধরে জড়িতরা এর আগেও তার নামে ধর্ষণসহ ইভটিজিংয়ের অভিযোগ তুলে টাকা দাবি করেছে। টাকা না পেয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে স্থানীয় কয়েকজন লোক গুরুতর আহত অবস্থায় হানিফকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে রেখে চলে যান। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন জানান, রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহত হানিফ বাগেরহাটের খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে। খানপুর এলাকার ইতু ভিলা নামে একটি ভবনের নিরাপত্তা প্রহরী ছিলেন তিনি।

হানিফের মেজো বোন রাবেয়া বলেন, দুপুর ১২টার দিকে কিছু ছেলে বাসায় এসে হানিফকে মারতে মারতে নিয়ে চলে যায়। তারা কোনো কথা শোনেনি৷ তারা বলছিল, হানিফ নাকি কোন মেয়েকে ধর্ষণ করেছে। কিন্তু কোন মেয়েকে, কবে, কোথায় ধর্ষণ করেছে তার কিছুই আমরা জানি না।

পরিবারের সদস্যরা বলছেন, হানিফকে তুলে নেওয়ার পর তার ভগ্নিপতি মো. ইব্রাহিমকেও ফোন করে ডেকে নেওয়া হয়। তাদের নিয়ে যাওয়া হয় খানপুর ওয়াসা অফিসের সামনে। পরে ইব্রাহিমকে রেখে ১০-১২ জন মিলে হানিফকে অটোতে করে নিয়ে চলে যান। পরে তারা জানতে পারেন, হানিফ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধর্ষণচেষ্টার কোনো অভিযোগ আগে আমাদের থানায় কেউ করেনি। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

২ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

২ দিন আগে

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

৩ দিন আগে