নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৯: ৪২
ছবি: সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)।

নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি ঘরের ভেতরে প্রবেশ করেন। সেখানে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় পরিবারের চার সদস্যের নিথর দেহ পড়ে থাকতে দেখে তিনি চিৎকার শুরু করেন। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে জড়ো হন এবং তাৎক্ষণিক পুলিশকে খবর দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে সোমবার রাত ৮টার দিকে বাড়িতে আসেন। তার কাছে গরু বিক্রি করার দুই লাখ ৮০ হাজার টাকা ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হাবিবুরের টাকা লুটের জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। এছাড়া বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে গেছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহিতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শুরু হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিয়ের পর বাবার বাড়িতে ফিরে প্রেমিকের সঙ্গে বিষপান, তরুণীর মৃত্যু

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিম আক্তারের সঙ্গে প্রতিবেশী পরশ প্রধানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে মিমের বাবা তাকে অন্যত্র বিয়ে দেন। বিয়ের পরও তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল। সম্প্রতি মিম বাবার বাড়িতে বেড়াতে এলে তাদের সম্পর্ক নিয়ে নতুন করে অভিমান তৈরি হয়।

১ দিন আগে

অষ্টগ্রামে জ্বালানি সংকট ও ‘নেক ব্লাস্টে’ বোরো উৎপাদন ঝুঁকিতে, উদ্বিগ্ন কৃষক

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরাঞ্চলে বোরো ধানের উৎপাদন ঘিরে তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। একদিকে ‘নেক ব্লাস্ট’ রোগের বিস্তার, অন্যদিকে ধান কাটার মৌসুম সামনে রেখে জ্বালানি সংকট— দ্বিমুখী চাপে পড়েছেন কৃষকরা। এতে চলতি মৌসুমে বোরো উৎপাদন নিয়ে কৃষকদের দুশ্চিন্তা বাড়ছে।

১ দিন আগে

জামালপুরে জামিন নিতে গিয়ে আ. লীগের ৮ নেতা কারাগারে

রোববার (১৯ এপ্রিল) জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় তারা আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক রুমানা আক্তার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২ দিন আগে

গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল ডিএপি সার কারখানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানায় উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

২ দিন আগে