প্রতিবেদক, রাজনীতি ডটকম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজারসংলগ্ন পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি গাজীপুরের আলোচিত পাঁচ হত্যা মামলার আসামি ফোরকানের (৪০) হতে পারে।
শনিবার (১৬ মে) দুপুর ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গাজীপুরের কাপাসিয়ায় খবর পাঠানোর পর মামলার বাদী, নিহতের স্বজন ও তদন্ত কর্মকর্তা মরদেহটি ফোরকানের বলে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন।
তবে পরিচয় নিশ্চিত করতে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার চেষ্টা করা হবে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় সেটি সম্ভব না হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে বলে জানিয়েছে নৌ পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন আসামি ফোরকানের পদ্মা নদীতে ঝাঁপ দেওয়ার তথ্য দিয়েছিলেন। পদ্মা সেতুতে থাকা সিসিটিভি ক্যামেরার ফোরকানকে নদীতে ঝাঁপ দিতে দেখা গেছে বলে জানানো হয়েছিল।
ওই সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শরিফ উদ্দীন বলেন, ‘স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে হত্যার দুদিন পর সোমবার সকাল ৬টা ৪২ মিনিটে প্রাইভেট কারে করে ফোরকান পদ্মা সেতুর মাঝামাঝি থামেন। পরে সেতুর রেলিংয়ের ওপর ফোরকান নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি রেখে ২ থেকে ৩ মিনিট পর নদীতে ঝাঁপ দেন।’
তিনি আরও বলেন, ‘এ সময় তার পরনে সাদা সার্ট ও কালো প্যান্ট ছিল। পরে সকাল পৌনে ৭টার দিকে ওই পথ দিয়ে যাওয়ার সময় ট্রাক চালকের এক সহকারী মোবাইল ফোনটি দেখে কুড়িয়ে নেন এবং মেহেরপুরে চলে যান। পরে ওই দিনই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মেহেরপুর থেকে মোবাইলটি উদ্ধার করা হয়।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১৭ ঘণ্টা আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১৭ ঘণ্টা আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১৭ ঘণ্টা আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে