'বিএনপির ৩১ দফার মাধ্যমেই জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে'

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ১০
বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার আমদিয়া ইউনিয়নে নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন ড. আব্দুল মঈন খান। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার মাধ্যমেই জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন নরসিংদী-২ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার আমদিয়া ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, গত ১৬ বছর ধরে দেশের মানুষ স্বৈরাচারী সরকারের শাসনে দুঃসহ যন্ত্রণা ভোগ করেছে। বিএনপি নির্বাচিত হলে মানুষের সেই যন্ত্রণার লাঘব হবে।

আমদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু ছিদ্দিক মিয়ার সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ১ নম্বর ওয়ার্ডের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন এবং মঈন খানকে ফুল দিয়ে বরণ করে নেন। বৈঠকে সাধারণ ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

তিনি আরও বলেন, ‘এই দেশ সাধারণ মানুষের। বিএনপি ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের দারিদ্র্য দূর ও উন্নয়নের রাজনীতি করে।’ এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম, বিএনপি নেতা মাসুদ মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই যোদ্ধাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, তরুণদের অভাবনীয় সাহস ও দৃঢ়তার কারণেই ফ্যাসিবাদী সরকারের পতন সম্ভব হয়েছে। আন্দোলনে আহতদের সুচিকিৎসায় প্রয়োজনে বিদেশে পাঠানোর পাশাপাশি তাদের অধিকার আদায়ে বিএনপি সবসময় পাশে থাকবে।

১৪ ঘণ্টা আগে

‘চেয়ারে বসা’ নিয়ে মধ্যরাতে সংঘর্ষে জড়াল তিন গ্রামের মানুষ, আহত ১৫

মধ্যরাতে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

১৫ ঘণ্টা আগে

নির্বাচনী মাঠে নিষ্ক্রিয়তা, গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত

দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচনী কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা।

১৬ ঘণ্টা আগে

দুর্নীতি করব না, করতেও দেবো না: কায়সার কামাল

নেত্রকোনা -১ (কলমাকান্দা, দূর্গাপুর উপজেলা) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, যদি আপনাদের

১ দিন আগে