মাইকিং করে ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা বৃদ্ধের!

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক বৃদ্ধ নিজ ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা দিয়েছেন মাইকিং করে! বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার বৈরীহরিণমারী গ্রামে ঘটে এই বিচিত্র ঘটনা। এ নিয়ে গ্রামজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, আর ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কদ্দুস মিয়া নামের ওই বৃদ্ধ বৃহস্পতিবার দুপুরে রিকশায় করে মাইক বাজিয়ে পুরো গ্রামজুড়ে ঘোষণা দেন— শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর তিনি ছোট ভাই হাবিজারের সঙ্গে মারামারি করবেন। জমি-সংক্রান্ত বিরোধ থেকেই এই ‘মুখোমুখি লড়াইয়ের’ সিদ্ধান্ত নেন তিনি।

ঘোষণার সময় কদ্দুস মিয়া মাইকে বলেন, তাদের পানের বরজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। তাই এবার তিনি প্রকাশ্য লড়াইয়ে নামবেন বলে সবাইকে জানাতে চেয়েছেন।

এ ঘোষণার ভিডিও ছড়িয়ে পড়তেই গ্রামবাসীর মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। স্থানীয়দের ভাষায়, “ঝগড়া-বিবাদ হতে পারে, কিন্তু মাইক ভাড়া করে প্রচার—এটা একেবারেই নতুন ট্রেন্ড!”

বিষয়টি পুলিশের নজরে এলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো জানান, “আমরা বৃদ্ধ আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে দুই ভাইয়ের মধ্যে সমঝোতা করে দিয়েছি। তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং বলেছেন, মাইকিং করে এমন ঘোষণা দেওয়া উচিত হয়নি।”

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনের ভবনে আগুন

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, আজ বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

১ দিন আগে

কিশোরীকে শেকলে বেঁধে টেনে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, সোমবার সন্ধ্যায় চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরীকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে ব্যবসায়ীরা কিশোরীকে নিজেদের জিম্মায় রাখেন। পরে রাতে আবার ফোন দেওয়া হলে পুলিশ ওই কিশোরীকে হেফাজতে নেয়। মঙ্গলব

২ দিন আগে

স্বামী ও গর্ভস্থ সন্তানসহ নারী খুনের নেপথ্যে ‘বিয়ের আগে প্রেম’, গ্রেপ্তার ১

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল

২ দিন আগে

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২ দিন আগে
Advertisement