ভিপি প্রার্থী আবির, জিএস নাফিউল, এজিএস এষা

রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

তিনি জানান, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্রদলের সহ-সভাপতি শেখ নূর উদ্দিন আবীর, সাধারণ সম্পাদক (জিএস) পদে বর্তমান দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জাহিন বিশ্বাস এষা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন- ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহ-ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, সহ-সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অধী, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহ-মহিলা সম্পাদক নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহ-তথ্য সম্পাদক রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহ-মিডিয়া সম্পাদক নূর নবী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মারুফ হোসেন, সহ-বিজ্ঞান সম্পাদক নাইমুল ইসলাম নাঈম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-বিতর্ক সম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক আর রাফি খান, সহ-সমাজসেবা সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলয় (শুভ)।

এছাড়া সদস্য পদে রয়েছেন মিনারুল ইসলাম মেঘ, সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন ও মো. আশরাফুল ইসলাম। শিগগিরই ১৭টি হল সংসদের প্যানেলও প্রকাশ করা হবে বলেও কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান জানান।

অমানউল্লাহ আমান বলেন, “অন্যরা যখন ব্যক্তিগত ক্যারিয়ার গঠনে ব্যস্ত ছিল, তখন ছাত্রদলের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে লড়াই করেছে। যারা সেই সময়ে নির্যাতিত হয়েছিল, তাদের দিয়েই আমরা প্যানেল গঠন করেছি। সাধারণ শিক্ষার্থীরা এই প্যানেলকে জয়ী করবে।”

কে এই আবির-জীবন : ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি মাদারিপুরের শিবচরের বাসিন্দা এবং শাখা ছাত্রদলের সহ-সভাপতি। ২০২৩ সালে বিএনপির মিছিলে অংশ নেওয়ায় তিনি ছাত্রলীগের পদপ্রত্যাশী শাকিবুল হাসান বাকীর হাতে মারধরের শিকার হন।

অন্যদিকে জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন আরবি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি এর আগে ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ২০২৪ সালের মে মাসে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে ছাত্রলীগ নেতাদের হাতে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হন বলে অভিযোগ রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে