প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা-৮ সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাহানপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাসীরুদ্দীন ঢুকতে গেলে এ ঘটনা ঘটে।
নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে এ উত্তেজনা চলে ১০ থেকে ১৫ মিনিট। পরে সেনাবাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সেনাবাহিনীর পাহারায় গাড়িতে করে এলাকা ছাড়েন পাটওয়ারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী ওই কেন্দ্রে ঢুকতে গেলে তাকে ঘিরে বেশ কয়েকজন মিলে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। তারা এ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের অনুসারী নেতাকর্মী বলে অভিযোগ করেছেন পাটওয়ারী ও তার অনুসারীরা।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. ইমরান আলী (২৬) ও মো. শাহরিয়ার (২৫)। তাদের দুজনের বাড়ি শিরইল কলোনির কানায় মোড় এলাকায়। তারা জামায়াতের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকাল থেকেই রাজশাহীতে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৪৬ দশমিক ১৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
৪ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনের অনেক ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারেননি স্বতন্ত্র ও ছোট দলগুলোর প্রার্থীরা। অর্থসংকট ও সাংগঠনিক দুর্বলতার কারণে সব কেন্দ্রে এজেন্ট নিয়োগ সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতা ও প্রার্থীরা।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকাল থেকেই রাজশাহীতে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৩২.৮৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
৫ ঘণ্টা আগে