টাঙ্গাইলে শিক্ষা সফরের ৩ বাসে ডাকাতির ঘটনায় মামলা

টাঙ্গাইল প্রতিনিধি

নাটোরে শিক্ষা সফরে যাওয়ার পথে টাঙ্গাইলে ঘাটাইল উপজেলায় আলম পরিবহনের ৩টি বাসে ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলাার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান বাদী অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আগামি করে মামলা দায়ের করেন৷

এর আগে মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় দেশীয় অস্ত্রের মুখে লুটপাট করা হয়৷

ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার ভোরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা সফরের জন্য চারটি বাস নিয়ে নাটোরের গ্রীনভ্যালি পার্কের উদ্দেশ্য রওনা দেন। এর মধ্যে ভোর চারটার দিকে ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় পৌঁছালে রাস্তায় গাছের গুড়ি ফেলে ৩টি বাস থামানো হয়। পরে ১০/১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে বাসে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করেন। এতে নগদ দেড় লাখ টাকা, দেড় ভরি স্বর্ণ, ১০টি স্মার্টফোনসহ সব কিছু লুট করা হয়। এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন ও অভিভাবক শহিদুল্লাহ তালুকদার।

ভুক্তোভোগী অভিভাবক শহিদ তালুকদার বলেন, ডাকাতদল ৩ জনকে মারধর করা হয়। এসময় কয়েকজন শিক্ষার্থী আতঙ্কে অজ্ঞান হয়ে পড়েন।

৭ম শ্রেণীর শিক্ষার্থী সিনথিয়া বলেন, 'আমাকে প্রথমে একজন গলায় ছুরি ধরে মেরে ফেলার হুমকি দিয়ে বলে- যা আছে সব বের কর। পরে আমি নাক ফুল খুলে তাদের দেই। আরেকজন টাকা পয়সা বের করতে বাধ্য করে।

৯ম শেণীর শিক্ষার্থী তাহসিন আহমেদ বলেন, 'আমাকে বুকে ধাক্কা দিয়ে গলায় রাম দা ঠেকিয়ে সব কিছু দিতে বলে। পরবর্তীতে আমার কাছে থাকা একটি মোবাইল ফোন ও ৫০০ টাকা দিয়ে দেই।'

মামলার বাদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, বিদ্যালয়ের ১২০/১৩০ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে নাটোরে শিক্ষাসফরে যাচ্ছিলাম। ভোরে ঘাটাইল উপজেলার সাগরদিঘি এলাকায় পৌঁছালে ৪টি বাসের মধ্যে ৩টি বাসে ডাকাতি করা হয়। একটি বাসে ডাকাতি করতে পারেনি। এ ঘটনায় দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভিতি দেখিয়ে বাস লুন্ঠন করে ডাকাতদল পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে