বগুড়ায় ৬ মামলার আসামিকে কুপিয়ে হত্যা, আটক ১

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৫: ৫৬
নিহত আরিফ শেখ। ছবি: সংগৃহীত

বগুড়া মহানগর এলাকায় আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অস্ত্র, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে বগুড়া মহানগরের লতিফপুর কলোনির প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। নিহত আরিফ শেখ লতিফপুর কলোনি এলাকার আজিজ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, টাকা ভাগাভাগিসহ বিভিন্ন বিষয় নিয়ে আরিফের সঙ্গে তার সহযোগীদের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে রাতে তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। পরে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।

পরে রাত ১টার দিকে স্থানীয়রা আরিফের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

তবে নিহতের বোন রুমি শেখের দাবি, বাদল নামের এক ব্যক্তির কাছে আরিফের ১০ লাখ টাকা পাওনা ছিল। সেই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জেরেই ভাড়াটে খুনি দিয়ে আরিফকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামের রাউজানে ‘পুলিশের সোর্স’কে কুপিয়ে হত্যা

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান জানান, দিদারুল নামে এক ব্যক্তির নেতৃত্বে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, দিদারুলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

১ দিন আগে

সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিপাতে নদ-নদীর পানি গত ৪৮ ঘণ্টায় দ্রুত বেড়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

১ দিন আগে

টানা বর্ষণে পানি বাড়ছে হাওরে, বন্যার শঙ্কা

পানি উন্নয়ন বোর্ডের বৃহস্পতিবার (৯ জুলাই) রাতের সবশেষ প্রতিবেদনের তথ্য বলছে, কালনী নদীর পানির সমতল পরিমাপ করা হয়েছে ২ দশমিক ৪৭ মিটার, যা প্রাক-বর্ষা বিপৎসীমার (৫ দশমিক ৩৫ মিটার) ২৮৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

১ দিন আগে

আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা, ৬ পুলিশসহ আহত ১২

বৃহস্পতিবার স্থানীয়ভাবে গুজব ছড়িয়ে পড়ে, রিয়াজ মারা মারা গেছেন। এতে তার স্বজনসহ স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে থানায় হামলা চালান। প্রায় শতাধিক মানুষের হামলায় পুলিশ সদস্যরা কোণঠাসা হয়ে পড়েন। এ সময় হামলাকারীরা থানায় কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হালিমকে মারধর করেন।

২ দিন আগে