গাইবান্ধা প্রতিনিধি

বিএনপি ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়ে ক্ষমতায় গিয়ে জাতির সঙ্গে প্রতারণা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনতার রায় অগ্রাহ্য করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের মানুষের বিরুদ্ধে যারাই যাবে, তাদের এই দেশে থাকা হবে না। এই পথ পালানোর পথ। এই দেশের মানুষ আর দিল্লির খবরদারি মেনে নেবে না। যুবকেরা এখন প্রতিবাদ করা শিখেছে। বিএনপি হ্যাঁ ভোটের প্রচারণা চালিয়ে ক্ষমতায় গিয়ে জাতির সঙ্গে প্রতারণা শুরু করেছে। যারা হ্যাঁ প্রচারণা চালিয়ে এখন না বলছেন, তারাই একদিন এই দেশ থেকে নাই হয়ে যাবে। জনতার রায়কে অগ্রাহ্য কেউ করে অতীতে কেউ টিকে থাকতে পারে নাই। সামনেও কেউ টিকতে পারবে না।’
গত ২১ জুন বোনারপাড়া এলাকায় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের হামলায় জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মী আহত
হওয়ার ঘটনায় এ জনসভার আয়োজন করা হয়।
সমাবেশে দেশের বিভিন্ন স্থানে চুরি, লুটপাট, চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, ‘বর্তমানে সব জায়গায় চুরিচামারি, লুটপাট শুরু হয়ে গেছে। চাঁদাবাজদের-দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে চাই। দেশের জন্য একবার না শতবার রাজপথে নামব।’
হামলায় দুই শিবিরকর্মীর মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমরা চাই না, ক্ষমতার লোভে আর কোনো মায়ের কোল খালি হোক। গায়ে পারা দিয়ে ঝগড়া বাজাতে আসবেন না।’
সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন না করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী রংপুরে বেশি সংখ্যক আসন পাওয়ায় তাদের উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা রংপুরের মানুষ মেনে নেবে না। মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য সামনে দিকে আর হাত বাড়াবেন না, আর পা বাড়াবেন না। পরিণতি ভালো হবে না। এভাবে চললে টিকে থাকতে পারবেন না।’
এর আগে জামায়াত আমির শহীদ শিবিরকর্মী সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি তাঁদের কবর জিয়ারত করেন।
গত ২১ জুন গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া এলাকায় হামলায় আহত হয়ে শিবিরকর্মী সাইফুল্লাহ বারী ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর জামায়াত কর্মী সালাউদ্দিন ঢাকার ইবনে সিনা হাসপাতালে ৮ আগস্ট মারা যান। তাঁদের হত্যার বিচার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেজের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমির আব্দুল হক, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম, সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার এবং গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কাজামীসহ স্থানীয় নেতারা।

রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে তিনি এ তালিকা চান।
১ দিন আগে
শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার খলশী গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ঘটনাটি সন্দেহজনক; ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়।
১ দিন আগে
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধার অভিযান চলমান থাকায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
১ দিন আগে
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের ধ্বংসের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে চক্রের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল ও খুঁটি অপসারণের বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করে থানায় নিয়ে যায়।
২ দিন আগে