নর্দায় বাসের ধাক্কায় আরেক বাসের যাত্রী নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাজধানীর নর্দায় বুধবার সকালে আকাশ পরিবহনের বাসে ধাক্কা দিয়ে ইসলাম পরিবহনের বাস নিজেই উলটে যায়। দুর্ঘটনায় আকাশ পরিবহনের এক যাত্রী নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

রাজধানীর নর্দা এলাকায় থেমে থাকা এক যাত্রীবাহী বাসকে দূরপাল্লার আরেক যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে প্রথম বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ধাক্কা দেওয়া বাসটিও সড়কের বিভাজকের ওপর উলটে যায়। এতে ওই সড়কটি বন্ধ হয়ে গেলে যানজট দেখা দেয়। কয়েক ঘণ্টার চেষ্টার আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে নর্দা এলাকায় আকাশ পরিবহনের দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা-বরিশাল রুটের ইসলাম পরিবহনের একটি বাস। এতে আকাশ পরিবহনের বাসটির একপাশ দুমড়েমুচড়ে যায়। ইসলাম পরিবহনের বাসটি সড়ক বিভাজকের ওপর উলটে যায়। দুর্ঘটনায় আকাশ পরিবহনের এক যাত্রী নিহত ও অন্তত ১২ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা ও বারিধারা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিরাজগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

সিরাজগঞ্জের ঢাকা-রাজশাহী মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

১৮ ঘণ্টা আগে

গৌরনদীতে বাসের ধাক্কায় নিভলো একই পরিবারের ৩ প্রাণ

বরিশালের গৌরনদীতে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৬ মে) বেলা ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১৮ ঘণ্টা আগে

সাংবাদিকদের ওপর হামলা: সাভার থানার ওসিসহ ৪ কর্মকর্তা প্রত্যাহার

এর আগে একই ঘটনায় গতকাল সোমবার সাভার থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আসিফুর রহমান ও মো. মেরাজকেও প্রত্যাহার করে ঢাকার পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

১৮ ঘণ্টা আগে

পশুর হাটে ‘অপেক্ষার খেলা’: চড়া দাম, নজর কাড়ছে বিশাল সব ষাঁড়

ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। এমন অবস্থায় রাজধানী ঢাকা ও কেরানীগঞ্জের পশুর হাটগুলোতে যেন চলছে ক্রেতা-বিক্রেতার অদৃশ্য ‘অপেক্ষার খেলা’।

২০ ঘণ্টা আগে