বড়লেখায় জমে উঠেছে কোরবানির পশুর হাট, সবার দৃষ্টি ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’তে

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
বড়লেখা পৌর শহরের কোরবানির পশুর হাটে সবার নজর কেড়েছে ২৮ মণ ওজনের ষাঁড় ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’। ছবি: রাজনীতি ডটকম

ঈদুল আজহা সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বাজার জুড়ে এক লাখ থেকে আট লাখ টাকা পর্যন্ত বিভিন্ন দামের গরু, মহিষ রয়েছে। রয়েছে বিপুল পরিমাণ ছাগল ও ভেড়া। গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার পশু লালন-পালনে খরচ অনেক বেশি হয়েছে বলছেন খামারিরা। ক্রেতারা সে তুলনায় কাঙ্ক্ষিত দাম বলছেন না বলে অভিযোগ তাদের।

এদিকে হাটে ক্রেতা-বিক্রেতাদের আগ্রহ ও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশাল আকৃতির এক দেশি ষাঁড়, যার নাম রাখা হয়েছে ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’। প্রায় ২৮ মণ ওজনের এই গরু দেখতে হাটে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ। খামারির দাবি, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা হয়েছে ষাঁড়টি। এর দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা।

জুড়ী উপজেলার বাছিরপুর গ্রামের খামারি কাজল মিয়া প্রায় আড়াই বছর ধরে গরুটিকে লালন-পালন করছেন। তিনি জানান, পরিবারের নিজস্ব গাভি থেকেই জন্ম হয়েছিল এই ষাঁড়টির। ছোটবেলা থেকেই সুঠাম গঠন এর। তেজি স্বভাবের কারণে এর নাম রাখা হয়েছে ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’। কোনো ধরনের মোটাতাজাকরণ ওষুধ ছাড়াই প্রতিদিন নিয়মিত খুদ, ভুসি, খৈল, ঘাস ও খড় খাইয়ে একে বড় করা হয়েছে।

বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ পশুর হাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিপুল পরিমাণ গরু, মহিষ, ছাগল ও ভেড়া বিক্রির জন্য নিয়ে এসেছেন বিক্রেতারা। হাটে ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’ ছাড়াও সম্রাট, রাজা, শাহীওয়াল, কালোমেঘ, বলবান নামের বিভিন্ন বড় জাতের ষাঁড় উঠেছে।

কাজল মিয়া, রাহেল আহমদ ও নাজিম উদ্দীনের মতো বিক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত বছরের চেয়ে এবার পশু পালনে খরচ অনেক বেশি হয়েছে। কিন্তু হাটে ক্রেতারা দাম শুনেই চলে যাচ্ছেন। দেড় লাখ টাকার গরুর দাম বলছেন ৮০-৯০ হাজার টাকা। বেশি দামে বিক্রি করতে না পারলে লোকসান গুনতে হবে।

অন্যদিকে ক্রেতা মো. নিজাম উদ্দিন, মার্জানুল ইসলাম ও কবির মিয়া জানান, হাটে পশুর সরবরাহ প্রচুর থাকলেও বিক্রেতারা চড়া দাম হাঁকিয়ে বসে আছেন। ফলে সামর্থ্য অনুযায়ী পশু কিনতে হিমশিম খেতে হচ্ছে। তবে গত বছরের তুলনায় এবার হাটে খাজনা কম হওয়ায় ক্রেতা-বিক্রেতা উভয়েই কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।

হাট ঘুরে দেখা গেছে, প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। জালনোট শনাক্ত করতে মেশিন নিয়ে তৎপর পুলিশ সদস্যরা। এ ছাড়া পশুর স্বাস্থ্য পরীক্ষায় নিয়োজিত রয়েছে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের মেডিকেল টিম। পুলিশ জানায়, কোনো ধরনের ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবে হাট চলছে।

বড়লেখা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম বলেন, বড়লেখায় কোরবানির পশুর যে সরবরাহ, তা স্থানীয় চাহিদা পূরণ করে অন্য জেলাতেও পাঠানো সম্ভব। খাদ্যের দাম বেড়ে যাওয়ায় খামারিদের উৎপাদন ব্যয় কিছুটা বেড়েছে, তাই আমরা দানাদার খাবারের পাশাপাশি সবুজ ঘাস খাওনোর পরামর্শ দিচ্ছি।

সীমান্ত দিয়ে যেন কোনো অবৈধ ভারতীয় গরু প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান আমিনুল ইসলাম।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৫ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৬ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement