কক্সবাজারে ভূমিকম্প, উৎস মিয়ানমারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯: ১৯
প্রতীকী ছবি

কক্সবাজার ও আশেপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াংয়ে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৬.৮ কিলোমিটার গভীরে।

স্থানীয়রা জানায়, এ ভূমিকম্পনের স্থায়িত্ব কয়েক সেকেন্ড ছিল। কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয়রা ভূমিকম্পন অনুভূত হয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে ইউএসজিএসও এর পক্ষ থেকেও একই তথ্য প্রকাশ করা হয়েছে।

গত কয়েক দিনে এখন পর্যন্ত অষ্টমবার ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে, যার শুরু হয়েছিল গত ২১ নভেম্বর শুক্রবার। সেদিন নরসিংদীতে উৎপত্তি হওয়া ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ আশপাশের এলাকা। ভূমিকম্পে নিহত হন ১০ জন। এরপর থেকে মাঝে মধ্যে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েই চলেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেপ্তার, শ্লীলতাহানিতে অভিযুক্ত ২ পুলিশও

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের খাবারের বগিতে এক নারী যাত্রীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওই নারীর। এ ঘটনায় আজ মঙ্গলবার সান্তাহার জিআরপি থানায় মামলা করেছেন তিনি।

২ দিন আগে

শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৫

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রীনগরে পৃথক কর্মসূচির আয়োজন করে দলটির বিবদমান দুই পক্ষ। কর্মসূচিতে অংশ নিতে শেখ আবদুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় আসেন। এ সময় তাদের ওপর সপু সমর্থকেরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শ

৩ দিন আগে

বগি লাইনচ্যুত: রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ট্রেনে যাত্রী শাবনুর বলেন, ট্রেন যেতে যেতে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর থেমে যাই। পরে দেখা যায় একটি ট্রেনের বগে লাইনচ্যুত হয়েছে।

৩ দিন আগে

বাসের নিচে অটোরিকশা, নিহত ৩

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উলটে অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনাস্থলেই প্রাণ যায় তিনজনের। আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

৩ দিন আগে
Advertisement