প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলতি সেপ্টেম্বর মাসের তিন সপ্তাহ তথা প্রথম ২১ দিনে দেশে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২ দশমিক শূন্য ৩ বিলিয়ন তথা ২০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২৫ হাজার ৩৮৭ কোটি ৫০ লাখ টাকা।
সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় এর পরিমাণ এক হাজার ২০৮ কোটি টাকা।
সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের এ কর্মকর্তা বলেন, সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০৩ কোটি ১০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১৬৩ কোটি ৪০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৪ দশমিক ৩০ শতাংশ।
গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) একদিনে প্রবাসীরা দেশে ১২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে আরিফ হোসেন খান বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ৬৯৩ কোটি ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ১০ শতাংশ।
এর আগে গত আগস্টে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
এর আগে গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠান ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা তিন হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
১ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২ দিন আগে