প্রতিবেদক, রাজনীতি ডটকম

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান কর্মসংস্থান ব্যাংকের ২৮৯তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। গত শনিবার (১৬ মে) টংগিবাড়ীস্থ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন শাখার আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।
কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রনালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
এ ছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী স্বাগত বক্তব্যে ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন।
প্রধান অতিথি এ বি এম আব্দুস সাত্তার তার বক্তব্যে ব্যাংক খাতে ভালো-মন্দ দুটি চিত্রের মধ্যে কর্মসংস্থান ব্যাংকে তুলনামূলক ভালো চিত্র বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেন। তিনি এ অর্জন ধরে রাখার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের এমপি আব্দুস সালাম আজাদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া এবং মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী।
মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ তার বক্তব্যে টংগিবাড়ীকে একটি সম্ভাবনাময় এলাকা হিসেবে উল্লেখ করেন। কৃষি, মৎস্য, ক্ষুদ্র ব্যবসাসহ অন্যান্য শিল্প কর্মসংস্থান ব্যাংকের আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ পেলে আরো শক্তিশালী এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সভাপতির বক্তব্যে টংগিবাড়ী শাখার উদ্বোধনকে কর্মসংস্থান ব্যাংকের জন্য একটি মাইলফলক বলে মন্তব্য করেন। এই শাখার আর্থিক সহায়তা নিয়ে স্থানীয় যুবসমাজ, নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে যাওয়ার জন্য তিনি আহ্বান জানান।
আর্থিক প্রতিষ্ঠানের সচিব নাজমা মোবারেক তার বক্তব্যে ব্যাংকিং শুধু ব্যবসা নয় বরং এ শাখা উদ্বোধনের মাধ্যমে টংগিবাড়ী এলাকার বেকারদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হয়েছে মর্মে অভিব্যক্তি প্রকাশ করেন। দেশের শ্রমবাজারে নারীর অংশগ্রহণ কমে গেলেও কর্মসংস্থান ব্যাংক নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল মজুমদার, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো. শফিকুল ইসলাম মিঞা, মো. আমিরুল ইসলাম, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় উপমহাব্যবস্থাপক, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও স্থানীয় সাংবাদিক প্রমুখ।
অনুষ্ঠানের শেষে টংগিবাড়ী শাখার উদ্যোক্তাদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ঋণের চেক হস্তান্তর করেন।

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।
৪ দিন আগে
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।
৫ দিন আগে
তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক
৫ দিন আগে
আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।
৫ দিন আগে