জুলাইয়ে রেমিট্যান্স ২৮৫ কোটি ৯০ লাখ ডলার, গত বছরের চেয়ে ১৫% বেশি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মার্কিন ডলার। ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছর ২০২৫ সালের একই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ কোটি ১০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে দেশে, যা ১৫ দশমিক ৪ শতাংশ বেশি।

রোবিবার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে রেমিট্যান্স প্রবাহের এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাইয়ের শেষ দুই দিন গত ৩০ ও ৩১ জুলাই দেশে রেমিট্যান্স এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার। ফলে পুরো জুলাই মাসে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলারে।

জুলাইয়ে রেমিট্যান্সের এ পরিমাণ আগের মাস জুনের চেয়েও প্রায় পাঁচ কোটি ডলার বেশি। গত অর্থবছরের শেষ এই মাসে প্রবাসীরা ২৮০ কোটি ৬০ লাখ ডলার পাঠিয়েছিলেন দেশে।

সার্বিকভাবে বিদায়ী ২০২৫-২০২৬ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছিল তিন হাজার ৫৫৬ কোটি ২০ লাখ ডলার। অর্থবছর হিসাবে রেমিট্যান্সের এ পরিমাণ ইতিহাসের সর্বোচ্চ।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন তিন হাজার ৩২ কোটি ৮৮ লাখ ডলার। বিদায়ী অর্থবছরে সে তুলনায় রেমিট্যান্স বেশি পাঠিয়েছেন ৫২৩ কোটি ৩২ লাখ ডলার। শতকরা হিসাবে তা আগের অর্থবছরের চেয়ে ১৭ দশমিক ২৫ শতাংশ বেশি।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস প্রবাসী আয়। অর্থনীতিবিদরা বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে, আমদানি ব্যয় মেটানো সহজ হবে এবং সামষ্টিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

২ বছর পর নীতি সুদহার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক

এর আগে বিএনপি সরকার ক্ষমতায় আসার চার মাস পর গত ৩০ জুন মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টায় সংকোচনমূলক নীতি বহাল রেখে ওই সময় নীতি সুদহার আগের মতোই ১০ শতাংশ রাখা হয়েছিল।

৩ দিন আগে

মার্কেন্টাইল ব্যাংকের নতুন চেয়ারম্যান এম এ খান বেলাল

এম এ খান বেলাল সম্রাট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান। তিনি ট্রেড, শিল্প, শিপিং, ব্যাংকিংসহ বিভিন্ন খাতে ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এ ছাড়া তিনি নোয়াখালী জেলা সমিতির নির্বাচিত সভাপতি।

৩ দিন আগে

সিঙ্গাপুর থেকে ৯৫০ কোটি টাকার এলএনজি আমদানি করবে সরকার

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডকে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচন করা হয়েছে। প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ২২ দশমিক ৩৫ মার্কিন ডলার দরে এই গ্যাস কেনা হবে। এর জন্য খরচ হবে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা। এর মধ্যে অগ্রিম আয়করও অন্তর্ভুক্ত রয়েছে।

৩ দিন আগে

আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম আগস্ট মাসেও অপরিবর্তিত থাকছে। সে অনুযায়ী জুলাই মাসের মতো এ মাসেও প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় কিনতে পারবেন ভোক্তারা।

৩ দিন আগে