দেশের মাথাপিছু আয় এখন ২৮২০ ডলার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ৮২০ মার্কিন ডলার। এই মাথাপিছু আয় এযাবৎকালের রেকর্ড। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২৭৩৮ ডলার। গত অর্থবছরের চেয়ে মাথাপিছু আয় বেড়েছে ৮২ ডলার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মঙ্গলবার (২৭ মে) বিবিএস ২০২৪-২৫ অর্থবছরের মাথাপিছু আয়, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাময়িক হিসাব দিয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২৭৩৮ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে মাথাপিছু আয় বেড়েছে ৮২ ডলার। এর আগে ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ মাথাপিছু আয় ছিল ২৭৯৩ ডলার, যা এবার অতিক্রম করেছে।

বিবিএস জানায়, মাথাপিছু আয়ের এ হিসাব ব্যক্তি বিশেষের একক আয়ের প্রতিফলন নয়, বরং দেশের মোট জাতীয় আয়— যার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ উৎপাদন ও প্রবাসী আয়, তা জনসংখ্যা দিয়ে ভাগ করে এ হিসাব নির্ধারণ করা হয়।

মাথাপিছু আয়ের এই ইতিবাচক অগ্রগতি অর্থনীতির একটি শক্তিশালী দিক নির্দেশ করে। তবে আয়ের ভারসাম্য ও জীবনমান উন্নয়নে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। সরকারের পরিকল্পিত পদক্ষেপ বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক উন্নয়নের সুফল আরও সমানভাবে বিতরণ সম্ভব হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

চলতি অর্থবছরের মাথাপিছু আয় ডলারের হিসাবে বাড়ার পেছনে রয়েছে— টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধির প্রভাব। এবার প্রতি ডলারের গড় বিনিময় হার ধরা হয়েছে ১২০ টাকা ২৯ পয়সা, যা গত অর্থবছরের ১১১ টাকা ৬ পয়সার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

শেয়ারবাজারে সূচক ডুবছে, আস্থাও কমেছে— দায় নেবে কে?

একটি নিয়ন্ত্রক সংস্থার প্রধান যখন বাজারে ভালো কোম্পানির সংখ্যা অত্যন্ত সীমিত বলে মন্তব্য করেন, তখন সেটি বিনিয়োগকারীদের মনস্তত্ত্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে এমন একটি বাজারে, যেখানে দীর্ঘদিন ধরেই বিনিয়োগকারীদের আস্থার সংকট রয়েছে।

৩ দিন আগে

বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে দেড়গুণ

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা খরচের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। সে হিসাবে খরচের এই সীমা আগের চেয়ে বেড়ে দেড়গুণ হয়েছে।

৩ দিন আগে

মার্কিন ফেডারেল রিজার্ভ থেকে কেন সোনা তুলে নিচ্ছে ইউরোপের দেশগুলো?

নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংকের মতে, লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে রাখা সোনা আধুনিক আন্তর্জাতিক বাণিজ্যের মানদণ্ড পূরণ করে। বিশ্ববাজারে কেনাবেচার জন্য এটি সবচেয়ে সহজলভ্য সোনাগুলোর একটি হওয়ায় সংকটের সময় ডিএনবি খুব দ্রুত তা কাজে লাগাতে পারবে।

৫ দিন আগে

সংসদে ব্যাংক রেজল্যুশনের সংশোধনী বিল উত্থাপন, ‘বিতর্কিত’ ১৮(ক) ধারা বিলুপ্ত

এর আগে এই বিলের ১৮(ক) ধারা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়, যেখানে এই ধারার ফলে রেজল্যুশন বা পুনর্গঠন প্রক্রিয়ার আওতায় আসা ব্যাংকের সাবেক শেয়ারহোল্ডারদের শেয়ার, সম্পদ ও দায়ের মালিকানা ফিরে পাওয়ার সুযোগ তৈরি হতে পারত।

৬ দিন আগে
Advertisement