রাঙ্গামাটিতে জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলীসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাঙ্গামাটি প্রতিনিথি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৩৪
রাঙ্গামাটি জেলা পরিষদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও নির্বাহী প্রকৌশলীসহ মোট ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এ আদেশ দেন।

মামলার আসামিরা হলেন— রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য সবির কুমার কুমার, সাবেক নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ ও বিরল বড়ুয়া, সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় চাকমা, উপসহকারী প্রকৌশলী রিগ্যান চাকমা, ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মো. মানুনুর রশীদ, ঠিকাদার চিং হেন রাখাইন, মিলন তালুকদার ও অমলেন্দু চাকমা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬-২০২০ সাল পর্যন্ত কয়েক দফায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আওতাধীন বরকল উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু প্রকল্পের কাজ দৃশ্যমান না হওয়ায় এবং অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের ৮ জুন দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন মোট চারটি পৃথক মামলা দায়ের করেন। প্রায় দুই বছর পর এই মামলাগুলোর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট জুয়েল দেওয়ান জানান, চারটি মামলায় চার্জশিট দাখিল করা হলে আদালত তা আমলে নিয়ে প্রত্যেক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

১ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে