বিশ্ববাজারে তেলের দাম কমে ৭২ ডলারে, নজর দোহা বৈঠকে

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

দীর্ঘ চার মাসের যুদ্ধ ও সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার খবরে বিশ্ববাজারে বড় পতন ঘটেছে জ্বালানি তেলের দামে।

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৪০ ডলারে এবং যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দাম ৭০ দশমিক ৩২ ডলারে নেমে এসেছে।

কাতারের দোহায় অনুষ্ঠিতব্য এই বৈঠকের দিকে বিনিয়োগকারীরা সতর্কতার সঙ্গে নজর রাখায় এবং হরমুজ প্রণালীতে সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় তেলের বাজার এখন নিম্নমুখী।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের আগস্ট মাসের ফিউচার চুক্তি ১ দশমিক শূন্য ৩ শতাংশ বা ৭৫ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া অধিক সক্রিয় সেপ্টেম্বর মাসের কন্ট্রাক্ট শূন্য দশমিক ৫৪ শতাংশ বা ৪০ সেন্ট কমে লেনদেন হয়েছে ৭৩ দশমিক ৫১ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম শূন্য দশমিক ৬৬ শতাংশ বা ৪৭ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭০ দশমিক ৩২ ডলারে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক তেল সরবরাহ এখনো নিশ্চিত না হলেও দোহা আলোচনার ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বাজার এখন সতর্কতার সঙ্গে আশাবাদী। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রকৃত ইঙ্গিত না পাওয়া পর্যন্ত বিনিয়োগকারীরা তাদের ঝুঁকিগুলো কমিয়ে আনার চেষ্টা করছেন।

দোহা বৈঠকের বিষয়টি নিয়ে উভয় পক্ষের অবস্থানে কিছুটা অস্পষ্টতা রয়েছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, হরমুজ প্রণালীর ট্রানজিট পথ নতুন করে নির্ধারণের বিষয়ে ওমানি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করবে তেহরান। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পরিষ্কার করেছেন যে, আগামী দিনগুলোতে মার্কিন পক্ষের সঙ্গে কোনো স্তরেই আলোচনার পরিকল্পনা তাদের নেই। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দোহা বৈঠকটি গুরুত্বপূর্ণ হতেও পারে আবার নাও হতে পারে। বিষয়টি সময়ই বলে দেবে।

চলতি বছরের ১৭ জুন করা অস্ত্রবিরতি চুক্তিটি কতটা টেকসই তা নিয়েই এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে, যা আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন কংগ্রেস নির্বাচনে ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ইসরায়েল এই শান্তি আলোচনায় যোগ দেয়নি এবং চুক্তি থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছে।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ডলারের দাম কমল দেশের বাজারে

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডলারের দাম কমার পেছনে মূল কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোতে নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদে নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি থাকা। সহজ কথায়, ব্যাংকগুলোর কাছে বর্তমানে পর্যাপ্ত ডলার রয়েছে।

৪ দিন আগে

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে বসবে ‘সুপার সেল কার বাজার’

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইসিসিবির পুষ্পাঞ্জলি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি।

৫ দিন আগে

বেতন বৈষম্য: কর্মীর চেয়ে ২৫ লাখ গুণ বেশি পারিশ্রমিক ইলন মাস্কের!

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর টেসলা থেকে ইলন মাস্ক যে বিপুল পরিমাণ পারিশ্রমিক পেয়েছেন তা অন্য কোনো কোম্পানির কোনো কর্মকর্তার সঙ্গেই তুলনীয় নয়। তবে মাস্ককে হিসাবের বাইরে রাখলেও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কোম্পানিগুলোর সিইও ও কর্মীদের বেতন বৈষম্য আগের বছরের তুলনায় ২০২৫ সালে বেড়েছে।

৫ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি

বাজার বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধ ও সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের ব্যবহারে ব্যাঘাত ঘটছে। ফলে পূর্বাভাসদাতারা ২০২৬ সালের বিশ্বব্যাপী তেলের চাহিদার মাত্রা আগের চেয়ে কমিয়ে এনেছেন। বিশ্বজুড়ে চাহিদা কমার এই আশঙ্কাই মূলত তেলের দাম কমার পেছনে বড় ভূমিকা রাখছে। তবে এ

৬ দিন আগে