যুক্তরাষ্ট্রে বেড়েছে পোশাক রপ্তানি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০২: ৫৬
রাজনীতি. কম

চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর (তিন মাস) সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে দেশের তৈরি পোশাক পণ্য রপ্তানি বেড়েছে ২ দশমিক ৭৭ শতাংশ। তবে একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম রপ্তানি বাজার জার্মানিতে কমেছে ৪ দশমিক ৪১ শতাংশ। গত বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বরাতে এ তথ্য জানান বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য রপ্তানি বেড়েছে। সব মিলিয়ে গত তিন মাসে ২০২২ সালের একই সময়ের তুলনায় ১৩৪৩ দশমিক ১৭ মিলিয়ন মার্কিন ডলার পরিমাণ পণ্য বেশি রপ্তানি হয়েছে, যা শতাংশের হিসাবে বেড়েছে ১৩ দশমিক ৭ শতাংশ।

ইপিবির তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মাসে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি ৫ দশমিক ৫১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এবং আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে। স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও ইতালিতে রপ্তানি যথাক্রমে ২৩ দশমিক ২৬ শতাংশ, ৮ দশমিক ৬৭ শতাংশ, ১৮ দশমিক ৯৭ শতাংশ এবং ২৩ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম রপ্তানি বাজার জার্মানিতে ২০২২-২৩ সালের জুলাই-সেপ্টেম্বরের তুলনায় ১.৪৫ বিলিয়ন মার্কিন ডলার হ্রাস পেয়েছে, শতাংশের হিসাবে কমেছে ৪ দশমিক ৪১ শতাংশ।

মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭৭ শতাংশ বেড়ে ২ দশমিক শূন্য ৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৪ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৪ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে