গত এক দশকে বাংলাদেশে অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৯: ২৯
ইয়োহানেস জুট। ছবি: সংগৃহীত

বাংলাদেশে গত এক দশকে শ্রমবাজারে প্রবেশ করা তরুণদের প্রায় অর্ধেকই চাকরি পায়নি এমন উদ্বেগজনক তথ্য তুলে ধরেছে বিশ্বব্যাংক। সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইয়োহানেস জুট বলেছেন, কর্মসংস্থান সৃষ্টিতে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় বিশেষ করে তরুণ ও নারীরা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) তিনদিনের বাংলাদেশ সফর শেষে এসব কথা বলেন তিনি। সফরকালে তিনি সরকারের শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

ইয়োহানেস জুট জানান, গত এক দশকে বাংলাদেশের শ্রমবাজারে প্রায় ১ কোটি ৪০ লাখ তরুণ প্রবেশ করেছে। কিন্তু এ সময় নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে মাত্র ৮৭ লাখ। ফলে কর্মক্ষম তরুণদের একটি বড় অংশ চাকরির বাইরে থেকে গেছে। তিনি বলেন, 'এটি শুধু সংখ্যার বিষয় নয়, বরং দেশের ভবিষ্যৎ অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্যও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।'

তিনি আরও উল্লেখ করেন, তরুণীদের ক্ষেত্রে এই চ্যালেঞ্জ আরও তীব্র। শিক্ষা ও দক্ষতা থাকা সত্ত্বেও নানা সামাজিক ও কাঠামোগত প্রতিবন্ধকতার কারণে তারা শ্রমবাজারে প্রবেশ করতে পারছেন না। ফলে নারী শ্রমশক্তির সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

বিশ্বব্যাংকের এই শীর্ষ কর্মকর্তা বলেন, সরকার ইতোমধ্যে দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিচ্ছে। এই উদ্যোগগুলোকে আরও জোরদার করতে বিশ্বব্যাংক গ্রুপ ঘনিষ্ঠভাবে কাজ করছে। বিশেষ করে তরুণ ও নারীদের জন্য বেশি কর্মসংস্থান তৈরিতে তারা সহায়তা বাড়াবে।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে তিনি সতর্ক করে বলেন, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে দীর্ঘদিনের অমীমাংসিত সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক খাতের সংস্কার দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। এতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

ইয়োহানেস জুট বলেন, বিশ্বব্যাংক গ্রুপ এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে সহায়তা করছে, যেখানে প্রবৃদ্ধি সরাসরি কর্মসংস্থানে রূপান্তরিত হবে। উন্নত দেশগুলো থেকে কাজ সরিয়ে আনার ওপর নির্ভর না করে, স্থানীয় পর্যায়ে সুযোগ সৃষ্টি করাই হবে মূল লক্ষ্য।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

স্পেসএক্সের আইপিওতে ইতিহাস, বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক

বৃহস্পতিবার অনুষ্ঠিত এই আইপিও বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। শেয়ার বিক্রির আগে মাস্কের সম্পদের পরিমাণ ছিল প্রায় ৭৮০ বিলিয়ন ডলার। তবে স্পেসএক্সের নতুন মূল্যায়নের ফলে তার সম্পদের বড় অংশ এখন কোম্পানিটির শেয়ারের ওপর নির্ভরশীল।

১৪ ঘণ্টা আগে

বাজেট সরকারের জন্য কঠিন পরীক্ষা, বড় সুযোগ: সিপিডি

সিপিডি বলছে, বিএনপি এই বাজেট কতটা বাস্তবায়ন করতে পারবে, তার ওপরই নির্ভর কছে বাজেটের সাফল্য। সে হিসাবে এই বাজেট বিএনপির জন্য একটি বড় সুযোগও। এ সুযোগ কাজে লাগাতে পারলে বিএনপি দেশের অর্থনীতিকে স্থিতিশীল করার দিকে নিয়ে যেতে পারবে, সেই সঙ্গে জনবান্ধব নীতির প্রতি নিজেদের অবস্থানও প্রমাণ করতে সক্ষম হবে।

১৫ ঘণ্টা আগে

রাজনৈতিক চিন্তার বড় বাজেট, বাস্তবায়নে ঝুঁকি অনেক

প্রস্তাবিত এই বাজেটের শিরোনামও করা হয়েছে ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’। কিন্তু অর্থনীতিবিদের অনেকের দুশ্চিন্তা এর বাস্তবায়নের ঝুঁকি নিয়ে। কারণ বিশাল অঙ্কের বাজেটের বড় ঘাটতি মেটাতে নির্ভরতা থাকবে রাজস্ব আয়ের ওপর। সেখানে রাজস্ব আয়ে রয়েছে দীর্ঘদিনের স্থবিরতা। সেখানে রাজস

১৬ ঘণ্টা আগে

কর খাতে নানা ছাড়ে স্বস্তির আভাস

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৯৫ হাজার কোটি টাকা। তবে রাজস্ব আদায়ের গতি বাড়াতে বিপুল পরিমাণ কর বসানোর কৌশল নেয়নি সরকার। বরং করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে. বিভিন্ন খাতে

১৬ ঘণ্টা আগে