প্রতিবেদক, রাজনীতি ডটকম

গুটিকয়েক ব্যক্তির হাতে সরকার জনগণকে জিম্মি হতে দেবে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, এ সরকার বাজারে সিন্ডিকেট করা গুটিকয়েক ব্যক্তির হাতে ১৮ কোটি মানুষকে জিম্মি হতে দেবে না, সেটি যে নিরিখেই হোক।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সচিবালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জ্বালানির দাম বাড়ায় খাদ্যমূল্যের ওপর বিরূপ প্রভাব পড়বে না মন্তব্য করে মন্ত্রী বলেন, তারপরও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তার জন্য সরকারের অনেক সামাজিক কর্মসূচি আছে, টিসিবি আছে, দুই ঈদে আলাদা করে ট্রাক সেল করা হয়। এ ছাড়াও ফ্যামিলি কার্ড আছে, সেটির আস্তে আস্তে বিস্তার হবে।
মূল্যস্ফীতি নিয়ে চিন্তিত না হওয়ার আহ্বান জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাজার তদারকি জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রয়োজন হলে তদারকি আরও বাড়ানো হবে। পাশাপাশি জনগণকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।
আমদানি পরিস্থিতি এখন পর্যন্ত স্থিতিশীল আছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ঘাটতি রয়েছে। খোলা সয়াবিন নির্ধারিত মূল্য থেকে একটু বেশি দামে বিক্রি হচ্ছে। এ বিষয়টি সরকার নজরে রেখেছে এবং যথাযথ পদক্ষেপ নেবে।

দেশের বাজারে আবারো এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। ভোক্তাপর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৭২৮ টাকা থেকে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করেছে।
৩ দিন আগে
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে বলে শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরে মূল্য সমন্বয় করে প্রজ্ঞাপনও জারি হয়।
৪ দিন আগে
বৈঠকে দুই দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করে।
৪ দিন আগে
সংস্কারে ব্যর্থতার কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে- এমন খবরকে ‘সম্পূর্ণ অসত্য’ বলে নাকচ করেছে সরকার।
৪ দিন আগে