তেলের দাম বাড়বে, অর্থনৈতিক সংকটও আসতে পারে : আইএমএফ

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

ইরান-ইসরায়েল দ্বন্দ্বে উত্তাল মধ্যপ্রাচ্য। আঞ্চলিক সংঘাতে রূপ নেয়ার শঙ্কায় এই যুদ্ধ। আর এমন চলতে থাকলে জ্বালানি তেলের বাজার আরো অস্থির হয়ে উঠবে। যার ফলে বিশ্ব আরেকটি অর্থনৈতিক সংকট দেখবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

একই সঙ্গে অর্থনৈতিক উত্তরণে গতানুগতিক ব্যবস্থায় না থেকে মানবসম্পদের দক্ষতা বাড়াতে জোর দিয়েছে সংস্থাটি। আইএমএফ বলেছে, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে তেলের দাম বাড়তে পারে। যার প্রভাব পড়বে সর্বক্ষেত্রে। তাই এ বিষয়ে সবাইকে আগাম প্রস্তুতি নিতে হবে।

বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, ইরান-ইসরায়েল যুদ্ধ উত্তেজনার কারণে বিশ্ববাজারে এরই মধ্যে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। গত শুক্রবার বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ০.৫০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৮৩.১৪ ডলার।

এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ০.২১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৮৭.২৯ ডলার।

আইএমএফের ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফিন্যানশিয়াল কমিটি অব দ্য বোর্ড অব গভর্নরসের সভায় সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের অংশ নেওয়ার প্রথা রয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থসচিব ও ডেপুটি গভর্নর সভায় যোগ দেন। এদিকে নতুন করে বিপাকে পড়ার আগেই সংকটে থাকা দেশগুলোর কর কাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনা ঠিক করার পরামর্শ দিয়েছে আইএমএফ।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইএমএফের এমডি ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘অর্থনৈতিক সংকট এড়াতে চাইলে অর্থনৈতিক কাঠামোর সংস্কার করতে হবে।’

এ সময় আইএমএফ সভাপতি ও সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মেদ আলজাদান বলেন, ‘খুবই দুঃখজনক বিষয় হলো ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। কোনো সন্দেহ নেই যে এ কারণে অর্থনীতি আবারও সংকটে পড়বে। দরিদ্র মানুষের স্বার্থেই সংঘাত বাদ দিয়ে সবাইকে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে।’

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিশ্ববাজারে কমলো সোনার দাম

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য প্রকাশের কথা রয়েছে। এর ওপর নির্ভর করেই কেন্দ্রীয় ব্যাংকের আগামী মুদ্রানীতি নির্ধারিত হতে পারে। বাজার বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকলে তা সোনার বাজারের জন্য ইতিবাচক হবে।

২ দিন আগে

জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৮.৩২%, নভেম্বরের পর সর্বনিম্ন

এদিকে জুলাই মাসের এ মূল্যস্ফীতি গত আট মাসের মধ্যে মূল্যস্ফীতির সর্বনিম্ন হার। এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ। এর পরের সাত মাসের কোনোটিতেই মূল্যস্ফীতি এত কম ছিল না।

৩ দিন আগে

‘বিতর্কিত’ মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

বিএনপি সরকার গঠনের পর তা সংশোধন করে ‘ব্যাংক রেজ্যুলেশন আইন, ২০২৬’ করা হয়। ওই আইনে ১৮ক ধারা সংযোজন করা হয়। এই ধারার মাধ্যমেই রেজ্যুলেশনের আওতায় থাকা ব্যাংকগুলোকে সচল রেখে পুনর্গঠন করতে শর্তসাপেক্ষে পুরনো মালিকদের মালিকানায় ফিরে আসার সুযোগ রাখা হয়েছিল। এ নিয়ে ব্যাপক সমালোচনাও হয়।

৩ দিন আগে

মিল্কভিটার তরল দুধের লিটার এখন ১১০ টাকা

পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়িয়েছে সরকারি কোম্পানি মিল্কভিটা। এর ফলে প্রতি লিটার দুধ এখন ১০০ টাকা থেকে বেড়ে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। গত ৫ আগস্ট থেকে ভোক্তা পর্যায়ে বর্ধিত এ দাম কার্যকর হয়েছে।

৪ দিন আগে